
শেষ আপডেট: 17 January 2023 08:26
দ্য ওয়াল ব্যুরো: রাঁচির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের (আইআইএম রাঁচি) (IIM Ranchi) হস্টেলের ঘর থেকে উদ্ধার হল এক পড়ুয়ার ঝুলন্ত দেহ (Hanging Body)। হাত বাঁধা অবস্থায় ঘরের ফ্যান থেকে ঝুলতে দেখা যায় ওই ছাত্রকে।
জানা গেছে, মৃত ছাত্রের নাম শিবম পাণ্ডে। উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা ওই ছাত্র। আইআইএম সূত্রে খবর, রবিবার থেকে নিখোঁজ ছিলেন শিবম। সোমবার তাঁকে ইনস্টিটিউট চত্বরে দেখা যায়নি। কিছু পড়ুয়া, নিরাপত্তারক্ষীকে জানায়, শিবম নিজেকে ঘরে আটকে রেখেছ।
তারপরই দরজা ভেঙে হস্টেল ঘরে ঢোকেন সকলে। সেখানেই দেখেন ফ্যান থেকে ঝুলছে শিবম। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ সূত্রে খবর, শিবমের হাত বাঁধা ছিল। ঘর থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। এখন প্রশ্ন উঠছে শিবম কি আত্মহত্যা করলেন নাকি তাঁকে খুন করা হয়েছে? আত্মহত্যা ও খুন--- দু'য়েরই তদন্ত করে দেখছে পুলিশ। যদিও ময়নাতদন্তের রিপোর্ট আসার আগে পর্যন্ত এব্যাপারে কিছু বলতে রাজি নন তদন্তকারী অফিসাররা।
রাজস্থানে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মন্দির, পুজো দিতে এসে চাপা পড়লেন মহিলারা