Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

পাকিস্তান মাথা নোয়ালে, ভারত সগর্বে মাথা উঁচু করে রাখবে,' বার্তা দিলেন সৈয়দ আকবরউদ্দিন

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীর সমস্যা মেটাতে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়কেই গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুয়েতেরেস। আগামী সপ্তাহেই রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে কাশ্মীর প্রসঙ্গ তুলতে পারেন তিনি। 

পাকিস্তান মাথা নোয়ালে, ভারত সগর্বে মাথা উঁচু করে রাখবে,' বার্তা দিলেন সৈয়দ আকবরউদ্দিন

শেষ আপডেট: 20 September 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীর সমস্যা মেটাতে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়কেই গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুয়েতেরেস। আগামী সপ্তাহেই রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে কাশ্মীর প্রসঙ্গ তুলতে পারেন তিনি।  এ দিকে কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মহলকে পাশে পেতে রাষ্ট্রপুঞ্জের মঞ্চকে পুরোপুরি ব্যবহার করতে মরিয়া ইসলামাবাদ। তাই নিয়ে এ বার পাকিস্তানকে কড়া বার্তা দিল দিল্লি। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় কাশ্মীর প্রসঙ্গ টেনে আনা কতটা যুক্তিযুক্ত, এ ব্যাপারে রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিনকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, "পাকিস্তান যদি মাথা নিচু করে, ভারত মাথা তুলে দাঁড়াবে।" এই প্রসঙ্গে তিনি আরও বলেন, "আমাদের দেশের কাছেও এই প্রসঙ্গ ততটাই গুরুত্বপূর্ণ। আমরা বুঝিয়ে দেব, আমাদের দায়িত্ব কী! আন্তর্জাতিক মহলে বিভিন্ন দেশের দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে, তাতে কেউ মাথা নোয়াতেও পারে, তবে আমরা মাথা উঁচু করে রাখব। বিষাক্ত পেন বেশিদিন কাজ করতে পারে না।" পাকিস্তানের প্রসঙ্গে বলতে গিয়ে সন্ত্রাসের প্রশ্নও তোলেন আকবরউদ্দিন। তিনি বলেন, "সন্ত্রাসবাদের মোকাবিলায় বিশ্বের সব দেশ একজোট হোক, এটাই চায় ভারত।আমাদের লড়াই সেখানেই। সবাই দেখুক, আন্তর্জাতিক মঞ্চকে কী ভাবে কাজে লাগাতে চাইছে ওরা। সন্ত্রাসবাদ ছড়ানোই ওদের মূল উদ্দেশ্য। ওরা যেটা করতে পারে, সেটা হল বিদ্বেষের বীজকে আরও খুঁচিয়ে তোলা।" ভারত সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পরেই পাকিস্তান বিষয়টি নিয়ে রাষ্ট্রপুঞ্জে আলোচনার দাবি জানিয়ে আসছিল। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাশ্মীর নিয়ে আলোচনার জন্য সওয়াল করেছিল পাকিস্তানের দীর্ঘদিনের বন্ধু চিন। সেইমতো জম্মু-কাশ্মীর নিয়ে রুদ্ধদ্বার বৈঠকও বসে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে। সেখানে ভারত বা পাকিস্তান কেউ ছিল না। শুধু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে ছিল চিন। সেই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৈয়দ আকবরউদ্দিন বলেছিলেন, জম্মু-কাশ্মীরের আর্থ-সামাজিক ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনার লক্ষ্যে ভারত সরকার। সেই সঙ্গে উদ্দেশ্য সন্ত্রাসবাদ সমূলে বিনাশ করা। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভারতের এই লক্ষ্যকেই আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরতে চান আকবরউদ্দিন। তাঁর কথায়, "ভারত অনেক বেশি আত্মবিশ্বাসী। আমরা যে মাথা নোয়াতে শিখিনি, তার প্রমাণ আগেও বহুবার পাকিস্তান পেয়েছে। "

```