Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

অভিনন্দন মিগের বদলে যদি রাফাল ওড়াতেন, পরিস্থিতি অন্যরকম হত: বি এস ধানোয়া

দ্য ওয়াল ব্যুরো: মিগ-২১ বাইসন জেট নিয়ে পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানকে ধাওয়া করেছিলেন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। পুরনো মিগ উড়িয়েই ধরাশায়ী করেছিলেন আধুনিক এফ-১৬ ফাইটার জেটকে। ভারত-পাক আকাশযুদ্ধের সেদিন যদি মিগের বদলে র

অভিনন্দন মিগের বদলে যদি রাফাল ওড়াতেন, পরিস্থিতি অন্যরকম হত: বি এস ধানোয়া

শেষ আপডেট: 3 January 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: মিগ-২১ বাইসন জেট নিয়ে পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানকে ধাওয়া করেছিলেন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। পুরনো মিগ উড়িয়েই ধরাশায়ী করেছিলেন আধুনিক এফ-১৬ ফাইটার জেটকে। ভারত-পাক আকাশযুদ্ধের সেদিন যদি মিগের বদলে রাফালের ককপিটে থাকতেন অভিনন্দন তাহলে কী হত? গোটা পরিস্থিতিই নাকি অন্যরকম হত। পাক সেনার হাতে ধরা পড়তে হত না অভিনন্দনকে, এমনটাই দাবি করলেন প্রাক্তন বায়ুসেনাপ্রধান বি এস ধানোয়া। আইআইটি বম্বের টেকফেস্টে আমন্ত্রিত প্রাক্তন বায়ুসেনাপ্রধানের কথায়, রাফাল চুক্তি নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে ক্লিনচিট দিয়ে দেওয়া, সুপ্রিম কোর্টের সঠিক সিদ্ধান্ত। তিনি বলেন, “আমি কোনও রাজনৈতিক বিতর্কে যাচ্ছি না। শুধু এটুকু বলতে পারি, দেশের প্রতিরক্ষাকে মজবুত করতে রাফালের প্রয়োজন অনেক আগেই ছিল। নানা বিতর্কে জড়িয়ে রাফাল হাতে পেতে অনেকটাই দেরি হয়ে গেল।” এই প্রসঙ্গে বালাকোট পরবর্তী ভারত-পাক আকাশযুদ্ধের কথা টেনে এনে ধানোয়া বলেন, সেদিন যদি বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন রাফাল ওড়াতেন তাহলে পরিস্থিতি আজ অন্যরকম হত। আধুনিক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফ্ট রাফালের শক্তি মিগের তুলনায় বহুগুণ বেশি। ক্ষিপ্রতাতেও প্রবল। নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে পারে শত্রুপক্ষের উপর। ধানোয়ার দকথায়, রাফাল কেনার ব্যাপারে ১০ বছরের এই বিলম্ব না হলে, মিগের বদলে রাফালের ককপিটেই থাকতেন অভিনন্দন। বিস্তর বিতর্ক পিছনে ফেলে অক্টোবরে ভারতের হাতে প্রথম রাফাল যুদ্ধবিমান তুলে দিয়েছে নির্মাতা সংস্থা ‘দাসো অ্যাভিয়েশন।’ নতুন মাল্টিরোল কমব্যাট এয়ারক্র্যাফ্ট রাফালকে বেছে নেওয়ার পরে ২০১৬-র সেপ্টেম্বরে ফ্রান্সের সরকারের সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করেছিল ভারত। মোট ৩৬টি রাফাল কেনার বিষয়ে চুক্তি হয়েছিল। প্রথম রাফাল ভারতের হাতে এসে গেছে, এই বছর মে মাসের মধ্যে আরও চারটি রাফাল বায়ুসেনার হাতে আসার কথা রয়েছে।

আরও পড়ুন: ২৬/১১-র জবাবে পাক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে পারতাম, অনুমতি দেয়নি সরকার: বিএস ধানোয়া

প্রাক্তন বায়ুসেনাপ্রধানের কথায়, প্রতিরক্ষাকে ১০০ শতাংশ মজবুত করত রাফাল। কিন্তু আগের সরকার সেদিকে নজর দেয়নি। রাজনৈতিক বিতর্ক একটা সিদ্ধান্ত নিতে দশ বছর সময় লাগিয়ে দিল। এ বছরই সেপ্টেম্বরে অবসর নিয়েছেন বিএস ধানোয়া। অবসরের পরেই বালাকোটে এয়ার স্ট্রাইক নিয়ে মুখ খুলেছিলেন তিনি। প্রাক্তন এয়ার চিফ মার্শাল বলেছিলেন, বালাকোটে ভারতীয় বায়ুসেনার এই প্রত্যাঘাত ছিল পাক জঙ্গিগোষ্ঠীগুলির কাছে একটা বড় ধাক্কা। আর এই ধাক্কাটাই জঙ্গিদের মনোবল ভেঙে দিতে অনেকটাই কাজে এসেছে। দিনকয়েক আগে ২৬/১১ মুম্বই হামলা নিয়ে প্রাক্তন বায়ুসেনাপ্রধান বলেছিলেন, বালাকোটের মতো মুম্বই হামলার পরেও পাকিস্তানকে যোগ্য জবাব দিতে প্রস্তুত ছিল বায়ুসেনা।সবরকম সামরিক প্রস্তুতিও ছিল।  পাকিস্তানের ঠিক কোথায় কোথায় জঙ্গি শিবির ছিল, তার সব তথ্যই ছিল বায়ুসেনার হাতে। খুব অল্প সময়ের এয়ার স্ট্রাইকে আধুনিক বোম ফেলে সবকটা জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া যেত। কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের জন্যই পিছিয়ে যেতে হয় বায়ুসেনাকে।

```