Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বাড়ির ভিতর গর্ত থেকে উদ্ধার একই পরিবারের ৪ সদস্যের দেহ

দ্য ওয়াল ব্যুরো: একই পরিবারের চার সদস্যের দেহ পাওয়া গিয়েছে বাড়ির ভিতর একটি গর্ত থেকে। ঘটনাটি কেরালার ইদুক্কি জেলার। পুলিশ জানিয়েছে, বছর পঞ্চাশের স্বামী-স্ত্রী এবং তাঁদের দুই সন্তানের দেহ পাওয়া গিয়েছে। গর্তের ভিতর একজনের উপর আরেকজনের দেহ স্ত

বাড়ির ভিতর গর্ত থেকে উদ্ধার একই পরিবারের ৪ সদস্যের দেহ

শেষ আপডেট: 2 August 2018 04:10

দ্য ওয়াল ব্যুরো: একই পরিবারের চার সদস্যের দেহ পাওয়া গিয়েছে বাড়ির ভিতর একটি গর্ত থেকে। ঘটনাটি কেরালার ইদুক্কি জেলার। পুলিশ জানিয়েছে, বছর পঞ্চাশের স্বামী-স্ত্রী এবং তাঁদের দুই সন্তানের দেহ পাওয়া গিয়েছে। গর্তের ভিতর একজনের উপর আরেকজনের দেহ স্তূপ করে রাখা ছিল বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন ওই পরিবার। গত বুধবার সকালে প্রতিবেশী এবং কিছু আত্মীয় তাঁদের বাড়িতে গিয়ে দেওয়াল এবং মেঝেতে রক্তের দাগও দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, মৃত দম্পতির নাম কৃষ্ণণ এবং সুশীলা। সঙ্গে ছিলেন তাঁদের ২১ বছরের মেয়ে আরশা এবং ১৯ বছরের ছেলে অর্জুন। ঘটনাস্থল থেকে ছুরি এবং হাতুড়িও উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কৃষ্ণণ রবার চাষ করতেন। কিন্তু এর পাশপাশি তিনি নাকি ডাকিনীবিদ্যাতেও পারদর্শী ছিলেন। যদিও পুলিশ জানিয়েছে, ঠিক কী কারণে এই চারজনের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। তবে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য কোট্টায়াম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে দেহগুলি। সম্ভাব্য সবরকম দিক দিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের অনুমান, সম্ভবত ২৯ জুলাইয়ের পরেই মৃত্যু হয়েছে এই চারজনের।  

```