Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

কলকাতা হাইকোর্টের বিচারপতি অবসরের দিন বললেন, সত্যিটা বলছি, আরএসএস করতাম, সংগঠনে ফিরতে চাই

বিচারপতি দাশের প্রশংসা করে অনেকে বলছেন, ক'জনই বা পারে এভাবে জনসমক্ষে নিজের সত্যিটা তুলে ধরতে?

কলকাতা হাইকোর্টের বিচারপতি অবসরের দিন বললেন, সত্যিটা বলছি, আরএসএস করতাম, সংগঠনে ফিরতে চাই

কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাশ।

শেষ আপডেট: 20 May 2024 20:49

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি ভোটেও লড়ছেন। সোমবার অবসরের দিনে এই উচ্চ আদালতেরই অপর এক বিচারপতি অকপটে জানালেন, তিনি আরএসএস তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদস্য ছিলেন। অবসরের পর সেখানে ফিরে যেতে চান। 

এদিন অবসর নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাশ। এজলাসে বসে দীর্ঘ জীবন কাহিনীর বর্ণনা দিতে গিয়ে বিচারপতি বলেন, "আজ অবসরের মুহূর্তে দাঁড়িয়ে আমার জীবনের সত্যিটা প্রকাশ করতে চাই। আমি একটি প্রতিষ্ঠানের কাছে ভীষণভাবে ঋণী। আমার শৈশব থেকে যৌবন পর্যন্ত আরএসএসের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। আরএসএস এর মাধ্যমেই আমি সাহসী, ন্যায়পরায়ণ, অন্যদের প্রতি সমান দৃষ্টিভঙ্গি এবং সর্বোপরি দেশপ্রেম এবং কাজের প্রতি অঙ্গীকারবদ্ধ হতে শিখেছি।"

হাইকোর্টের বিচারপতিদের এর আগে খোলাখুলি এভাবে রাজনৈতিক বা সামাজিক সংগঠনের ব্যাপারে খোলামেলা কথা বলতে খুব একটা শোনা যেত না। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে নেমে পড়ার পর ধারণা বদলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন, বিচারপতির আসনে বসে অভিজিৎ বিজেপির সঙ্গে যোগাযোগ রাখতেন। এই সব প্রেক্ষাপটে এদিন বিচারপতি চিত্তরঞ্জন দাশের কথা প্রাসঙ্গিক হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। 

তবে বিচারপতি চিত্তরঞ্জন দাশ বলেন, "আমার সাহস আছে। তাই আজ চাকরি থেকে অবসরের মুহূর্তে সকলের কাছে নিজের সত্যিটা স্বীকার করতে পারলাম। ৩৭ বছর নিজেকে ওই প্রতিষ্ঠান (আরএসএস) থেকে দূরে সরিয়ে রেখেছিলাম।" সেই সঙ্গে তিনি এও বলেছেন, "বিচারপতির পদে থেকে কখনও চেয়ারের অপব্যবহার করিনি। সে কমিউনিস্ট হলেও যথাযথ রায়দান করেছি।"

অর্থাৎ সঙ্ঘের মতাদর্শের প্রতি আনুগত্য প্রকাশ করলেও বিচারপতি দাশ এদিন বুঝিয়ে দিয়েছেন, তাঁর সেই অবস্থান তাঁর রায় দানের উপর কোনও প্রভাব ফেলেনি। তিনি নিরপেক্ষভাবে বিচার করেছেন। 

বস্তুত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর পূর্বের সব রায়দানের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠে গেছে। এ ব্যাপারে বিতর্কও রয়েছে। 
পর্যবেক্ষকদের অনেকের মতে, হতে পারে যে বিচারপতি চিত্তরঞ্জন দাশ অবসরের পর সক্রিয়ভাবে আরএসএস করবেন। তখন যাতে তাঁকে নিয়ে বিতর্ক না হয় সেজন্য তিনি আগেভাগেই অবস্থান স্পষ্ট করে রাখতে চাইলেন।


```