Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'এর মধ্যে আমি স্পষ্টই গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি,' জল ছাড়া নিয়ে ডিভিসিকে দুষলেন মমতা

মমতার অভিযোগ, “এটা কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়। এটা সম্পূর্ণভাবে একটি ম্যান-মেড বা মানুষের তৈরি বিপর্যয়। দক্ষিণবঙ্গে বন্যা ঘটানোর জন্য এটা একেবারে পরিকল্পিত চেষ্টা।”

'এর মধ্যে আমি স্পষ্টই গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি,' জল ছাড়া নিয়ে ডিভিসিকে দুষলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 4 August 2025 15:46

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গ যখন প্রবল বন্যায় বিপর্যস্ত, তখন কেন্দ্রের দিকে সরাসরি আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata Banerjee)। এক্স হ্যান্ডেলে টুইট করে তিনি দাবি করলেন, ডিভিসির (Damodar Valley Corporation) জল ছাড়ার পদ্ধতি একেবারে অযৌক্তিক, উদ্দেশ্যপ্রণোদিত এবং বাংলা-বিরোধী।

টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “ডিভিসির ‘বন্যা নিয়ন্ত্রণ’ আবারও বাংলাকে ডুবিয়ে দিয়েছে। এবারের ব্যর্থতা শুধু নজিরবিহীনই নয়, উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি দাবি করেন, চলতি বছরের জুন-জুলাই মাসে ডিভিসি থেকে ছাড়া হয়েছে ৫০,২৮৭ লক্ষ কিউবিক মিটার জল, যেখানে ২০২৪ সালে এই পরিমাণ ছিল ৪,৫৩৫ লক্ষ কিউবিক মিটার। অর্থাৎ, ১১ গুণ বেশি জল ছাড়া হয়েছে গত বছরের তুলনায়, আর ২০২৩ সালের তুলনায় তা ৩০ গুণ বেশি।

মমতার অভিযোগ, “এটা কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়। এটা সম্পূর্ণভাবে একটি ম্যান-মেড বা মানুষের তৈরি বিপর্যয়। দক্ষিণবঙ্গে বন্যা ঘটানোর জন্য এটা একেবারে পরিকল্পিত চেষ্টা।”

মুখ্যমন্ত্রী দাবি করেন, এত বিপুল জল ছাড়ার ফলে একাধিক জেলা প্লাবিত হয়েছে, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, বহু বাঁধ ও রাস্তা ভেঙে গিয়েছে এবং হাজার হাজার মানুষ ঘরছাড়া হতে বাধ্য হয়েছেন।

তিনি অভিযোগ তোলেন, “ডিভিসির এই ভূমিকাকে সারা দেশে কেন্দ্রের বাংলা-বিরোধী মনোভাবের সঙ্গেই দেখতে হবে। কেন্দ্র যেভাবে রাজ্যকে কোণঠাসা করতে চাইছে, এটা তারই একটা অংশ।”

শেষে তিনি লেখেন, “বাংলায় পরিকল্পিতভাবে বন্যা ঘটানো হচ্ছে। এই ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ হওয়া দরকার।”


```