Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বিডিও অফিস থেকে 'চুরি' যাওয়া হাইড্রেন ফিরে এল! ইটাহারে সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগ উঠেছিল

বিতর্ক শুরু হতেই সাতদিনের মধ্যে ফিরে এল 'চুরি' যাওয়া হাইড্রেন!

বিডিও অফিস থেকে 'চুরি' যাওয়া হাইড্রেন ফিরে এল! ইটাহারে সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগ উঠেছিল

বিডিও অফিস চত্বরের এই হাইড্রেন ঘিরেই বিতর্ক।

শেষ আপডেট: 20 February 2025 20:50

 দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক শুরু হতেই সাতদিনের মধ্যে ফিরে এল 'চুরি' যাওয়া হাইড্রেন!

উত্তর দিনাজপুরের ইটাহার ব্লক অফিসের ঘটনা। গত ৬ ফেব্রুয়ারি বিডিও অফিস থেকে হাইড্রেন চুরির ঘটনা সামনে এসেছিল। 

অভিযোগ, পঞ্চদশ অর্থ কমিশনের অর্থে ৭ লক্ষ ৪৭ হাজার ৫৯০ টাকা ব্যয়ে খাতায় কলমে ইটাহার ব্লক অফিস চত্বরে হাইড্রেন দেখিয়ে পুরো টাকা আত্মসাৎ করা হয়েছিল। কাকতালীয়ভাবে বিজেপির সুরেই এখানে কথা বলছিলেন শাসকদলের স্থানীয় নেতারা। গোটা ঘটনায় প্রশ্নের মুখে পড়েছিল স্থানীয় প্রশাসন। 

গোটা ঘটনায় তদন্তের দাবি তুলেছিল বিজেপি। এরপরই গত সপ্তাহে টানা চারদিন সরকারি অফিস ছুটির মধ্যেই বিঢিও অফিস চত্বরে হাইড্রেন তৈরি করা হয়। গত সপ্তাহের ১৩ তারিখ সবেবরাত উপলক্ষ্যে ছিল সরকারি ছুটি। পরের দিন ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষ্যে সরকারি অফিস ছুটি ছিল। পরের দু'দিন শনি ও রবিবার সরকারি অফিস ছুটি ছিল।

সূত্রের দাবি, বিতর্ক মাথা চাড়া দিতেই গত সপ্তাহে সরকারি ওই ছুটির দিনগুলিতে রাতারাতি হাইড্রেন তৈরি করা হয়েছে। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ইটাহারের বিডিও। আর হাইড্রেন ফিরে আসতে বিরোধীরা কটাক্ষের সুরে বলছেন, যাক বিতর্ক তৈরি হতেই আস্ত ড্রেন ফিরে এল! 


```