Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বিডিও অফিস থেকে আস্ত হাইড্রেন 'চুরি'! সরকারি অর্থ নয়ছয় নিয়ে শোরগোল ইটাহারে

খাস বিডিও অফিস চত্বর থেকেই চুরি হয়ে গেল আস্ত হাইড্রেন! উত্তর দিনাজপুরের ইটাহার ব্লক অফিসের ঘটনা। সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগে সরব হয়েছে পদ্মশিবির।

বিডিও অফিস থেকে আস্ত হাইড্রেন 'চুরি'! সরকারি অর্থ নয়ছয় নিয়ে শোরগোল ইটাহারে

ইটাহার ব্লক অফিস।

শেষ আপডেট: 7 February 2025 20:43

দ্য ওয়াল ব্যুরো: খাস বিডিও অফিস চত্বর থেকেই চুরি হয়ে গেল আস্ত হাইড্রেন! উত্তর দিনাজপুরের ইটাহার ব্লক অফিসের ঘটনা। সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগে সরব হয়েছে পদ্মশিবির।

কাকতালীয়ভাবে বিজেপির সুরেই এখানে কথা বলছেন শাসকদলের স্থানীয় নেতারা। গোটা ঘটনায় প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন। যদিও পুরাতন ছোট্ট নিকাশি নালাকে হাইড্রেন বলে দাবি বিডিও-র। গোটা ঘটনায় তদন্তের দাবি তুলেছে বিজেপি।

প্রশাসন সূত্রের খবর, পঞ্চদশ অর্থ কমিশনের অর্থে ৭ লক্ষ ৪৭ হাজার ৫৯০ টাকা ব্যয়ে ২০২৪ সালে ইটাহার ব্লক অফিস চত্বরে তৈরি করা হয়েছিল হাইড্রেন। 

এজন্য গত বছরের ২ সেপ্টেম্বর প্রশাসনের তরফে টেন্ডার ডাকা হয়েছিল। ৩০ দিনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকী গত বছরের ডিসেম্বর মাসে হাইড্রেন তৈরির পুরো টাকা দিয়েও দেওয়া হয় বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থাকে।

অভিযোগ, খাতায় কলমে ড্রেনের অস্তিত্ব থাকলেও বাস্তবে তা নেই। বিজেপির অভিযোগ, কেন্দ্রের বরাদ্দ পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় কোনও কাজ না করেই অর্থ তছরূপ করা হয়েছে। বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের অভিযোগ, "১০০ দিনের কাজের মতোই পঞ্চদশ অর্থ কমিশনের টাকাও চলে যাচ্ছে শাসকদলের নেতাদের পকেটে। এর পিছনে অনেক রাঘব বোয়ালরা রয়েছে। সঠিকভাবে তদন্ত হলেই আসল দুর্নীতি সামনে আসবে।"

অভিযোগ উড়িয়ে ইটাহার ব্লকের বিডিও দিব্যেন্দু সরকার বলেন, অভিযোগ ঠিক নয়। এরপরই বিডিও অফিস চত্বরে থাকা পুরনো ছোট্ট ড্রেনটিকে হাইড্রেন হিসেবে দাবি করেন তিনি।

যদিও বিজেপির সুরে সুর মিলিয়ে ইটাহার পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, তৃণমূল নেতা মজিবুর রহমান বলেন, "এখানে কোনও হাইড্রেনের কাজ হয়নি। যা দেখা যাচ্ছে সব পুরোনো ছোট ড্রেন, সেগুলি মেরামত করা হয়েছে।" 

বিষয়টি প্রকাশ্যে আসতে জনমানসেও তীব্র শোরগোল তৈরি হয়েছে। তদন্তের দাবি তুলেছেন স্থানীয়রাও।


```