
শেষ আপডেট: 23 July 2018 08:12
এ দিন মিটিং-এর পর ছাত্রদের সমস্ত দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। সেই মিটিং-এর সিদ্ধান্ত লিখিতভাবে হাতে পাওয়ার পরই অনশন ভাঙেন ছাত্ররা। তাঁদের কথায়, 'ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলনের জয়। মেডিক্যাল কলেজের একটি ঐতিহাসিক দিন আজ।'
রবিবারের গণ কনভেনশন থেকে মঙ্গলবার যে মিছিলের ডাক দেওয়া হয়েছিল সেই মিছিল বিজয় মিছিল হতে চলেছে বলে জানিয়েছেন তাঁরা। কর্তৃপক্ষ জানিয়েছেন, নতুন হস্টেল বিল্ডিংয়ের দু'টি ফ্লোর ছাত্রদের জন্য ছেড়ে দেওয়া হবে।