Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অনুব্রতর পথেই হুমায়ুন, পুলিশকে কু-কথা বলার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ সুপারের কাছে ক্ষমা চাইলেন

২৪ ঘণ্টার মধ্যেই ভোল বদলে ফেললেন বিধায়ক হুমায়ুন কবীর। অনুব্রত মণ্ডলের পথে হেঁটেই নিজের বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন।

অনুব্রতর পথেই হুমায়ুন, পুলিশকে কু-কথা বলার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ সুপারের কাছে ক্ষমা চাইলেন

শেষ আপডেট: 2 June 2025 17:29

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ২৪ ঘণ্টার মধ্যেই ভোল বদলে ফেললেন বিধায়ক হুমায়ুন কবীর। অনুব্রত মণ্ডলের পথে হেঁটেই নিজের বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন। সোমবার মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজের কাছে গিয়ে তিনি ক্ষমা চেয়েছেন।

রবিবার বহরমপুরের কালেক্টরেট ক্লাব হলে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের প্রথম জেলা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবির বলেন, ‘‘এখনও লালগোলা থানা বরঞা থানা আমার ভরতপুর থানায় এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে আমি যদি বিরোধী আসনে থাকতাম ২৪ ঘন্টা সময় লাগত না এদের শায়েস্তা করতে, কিন্তু আমার হাত-পায়ে বেড়ি দেওয়া আছে।আর তার জন্য এইসব থানাগুলো সাধারণ মানুষের ওপর যে জুলুম, অত্যাচার টরচারিং করে।’’

কী ধরনের হয়রানি তা অবশ্য স্পষ্ট করেননি হুমায়ুন। তবে তাঁর বক্তব্য ঘিরে শোরগোল পড়ে যায়। রাজ্যের অধিকাংশ থানাতেই শৃঙ্খলা নেই বলে আগেও একাধিকবার অভিযোগ করেছেন হুমায়ুন। এবারও পুঢ়িশকে নিশানা করে তিনি যে বক্তব্য রেখেছেন তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপরেই সোমবার মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজের কাছে গিয়ে তিনি ক্ষমা চেয়েছেন। 

এর আগে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অশ্রাব্য ভাষায় গালাগাল দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সেই অভিযোগে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন অনুব্রত মণ্ডল। পুলিশের তরফে এফআইআরও করা হয়েছে। কেষ্টর গ্রেফতারের দাবিতে সরব হয়েছে বিরোধীরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই পুলিশকে নিশানা করে শোরগোল ফেলে দেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর।


```