Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

দিঘার খালে ভাসছে মানুষের কাটা মাথা, কাছে যেতেই আঁতকে উঠলেন স্থানীয়রা! দেহের খোঁজে পুলিশ

রবিবার দিঘায় বাইপাস লাগোয়া খালে মুন্ডুটি ভাসতে দেখা যায়। শোলগোল পড়ে যায় গোটা এলাকায়। 

দিঘার খালে ভাসছে মানুষের কাটা মাথা, কাছে যেতেই আঁতকে উঠলেন স্থানীয়রা! দেহের খোঁজে পুলিশ

শেষ আপডেট: 4 February 2024 19:09

দ্য ওয়াল ব্যুরো: দূর থেকে জলে কিছু একটি ভাসতে দেখেন স্থানীয়রা। কাছে যেতেই আতঁকে ওঠেন। জলে যে ভাসছে ধড় থেকে আলাদা করা একটি মানুষের মাথা। রবিবার দিঘায় বাইপাস লাগোয়া বিলামুড়িয়ার খালে মুন্ডুটি ভাসতে দেখা যায়। শোলগোল পড়ে যায় গোটা এলাকায়। 

রবিবার সকালে  স্থানীয়রাই প্রথমে খালের জলে একটি মুন্ডু ভাসতে দেখেন। দ্রুত খবর যায় দিঘা থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কাটা মুন্ডুটি উদ্ধার করে পুলিশ। একইসঙ্গে ওই খালে দেহের জন্য তল্লাশি শুরু হয়। তবে এখনও কয়েক ঘণ্টা পরও দেহের সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে পুরুষের মাথা বলেই অনুমান করা হচ্ছে। একইসঙ্গে পুলিশ আধিকারিকদের অনুমান, দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে কাটা মাথাটি। ভাসতে-ভাসতে সেটি পাড়ের কাছে চলে এসেছে। দুষ্কৃতীরা দূরে কোথাও খুন করে মুন্ডু নিয়ে এসে ফেলে গিয়েছে বলেই অনুমান পুলিশের। ইতিমধ্যে আশেপাশের থানায় নিঁখোজের খবর থাকলে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে। 

এদিকে ছুটির দিন সকালে দিঘা বাইপাস এলাকার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দিঘা সমুদ্র সৈকতে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন। সেখানে এমন ঘটনায় কার্যত আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরাও। সৈকত শহরে বাড়ানো হয়েছে বাড়তি নজরদারি। 


```