Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশজুড়ে রেশন কার্ডে বড়সড় খাঁড়া! বাংলায় বাতিল ৩.৫৩ লক্ষ কার্ড

খাদ্যমন্ত্রকের পর্যালোচনা অনুযায়ী, আধার নম্বর না-থাকা, বায়োমেট্রিক যাচাই ব্যর্থ হওয়া, মৃত্যুর পরেও কার্ড চালু থাকা, কিংবা আর্থিকভাবে সম্পন্ন ব্যক্তিদের কার্ড রাখা, এই সব কারণেই সন্দেহভাজন গ্রাহকদের তালিকা তৈরি হয়েছে।

দেশজুড়ে রেশন কার্ডে বড়সড় খাঁড়া! বাংলায় বাতিল ৩.৫৩ লক্ষ কার্ড

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 7 October 2025 18:33

দ্য ওয়াল ব্যুরো: গোটা দেশে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের (এনএফএসএ) আওতায় থাকা প্রায় ৮.৫১ কোটি রেশন গ্রাহকের বৈধতা যাচাইয়ে নেমেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের নির্দেশে রাজ্য সরকারগুলিকে বলা হয়েছে, অবৈধ রেশন কার্ডধারীদের চিহ্নিত করে দ্রুত কার্ড (Ration Card) বাতিল করতে হবে।

কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের সাম্প্রতিক পর্যালোচনা রিপোর্ট অনুযায়ী, মোট ৮ কোটি ৫১ লক্ষ ৫৭ হাজার ২৪২ জন গ্রাহকের বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই রাজ্যগুলি ২ কোটি ৭৫ লক্ষ গ্রাহক সম্পর্কে অনুসন্ধান সম্পন্ন করে ২ কোটি ১০ লক্ষ ৯৬ হাজার ৪০৬ জনের রেশন কার্ড বাতিল করেছে।

রিপোর্টে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে (West Bengal) ১৭ লক্ষ ২৯ হাজার ৮০২ জন গ্রাহকের নাম যাচাইয়ের তালিকায় ছিল, যার মধ্যে ৩ লক্ষ ৫৩ হাজার ৩০৯ জনের কার্ড ইতিমধ্যেই বাতিল হয়েছে।

জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় দেশে প্রায় ৮১ কোটি মানুষ সস্তা দামে চাল ও গম পান। এর মধ্যে প্রায় ৮ কোটি ৫১ লক্ষ গ্রাহকের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্র। পশ্চিমবঙ্গে এই প্রকল্পের আওতায় রয়েছেন প্রায় ৬ কোটি ২ লক্ষ রেশন গ্রাহক।

খাদ্যমন্ত্রকের পর্যালোচনা অনুযায়ী, আধার নম্বর না-থাকা, বায়োমেট্রিক যাচাই ব্যর্থ হওয়া, মৃত্যুর পরেও কার্ড চালু থাকা, কিংবা আর্থিকভাবে সম্পন্ন ব্যক্তিদের কার্ড রাখা, এই সব কারণেই সন্দেহভাজন গ্রাহকদের তালিকা তৈরি হয়েছে।

রাজ্য খাদ্য দফতরও এ ব্যাপারে খোঁজখবর শুরু করেছে। আধারবিহীন বা যাচাইবিহীন গ্রাহকদের ক্ষেত্রে বাড়ি গিয়ে যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। তাতে প্রায় ১০ লক্ষ ৭৫ হাজার রেশন কার্ডধারীকে চিহ্নিত করা হলেও দেখা যায়, এর মধ্যে ১০ লক্ষ ৪১ হাজারই পাঁচ বছরের কমবয়সি শিশু, যাদের আধার এখনও তৈরি হয়নি।


```