Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এইচএসের ৩য় সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশের দিন ঘোষণা, কবে বেরোবে রেজাল্ট?

সংসদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফলাফল দুপুর ১টা থেকে অনলাইনে দেখা যাবে। ছাত্রছাত্রী ও বিদ্যালয়গুলি সংসদের অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি আরও কয়েকটি মিডিয়া পোর্টাল থেকেও ফলাফল জানতে পারবে।

এইচএসের ৩য় সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশের দিন ঘোষণা, কবে বেরোবে রেজাল্ট?

Higher Secondary Education

প্রিয়া ধর

শেষ আপডেট: 24 October 2025 19:28

দ্য ওয়াল ব্যুরো: পুজোর মরশুম শেষ হতে না হতেই উচ্চমাধ্যমিক পড়ুয়াদের ৩য় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশের োষণা হল। রাজ্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ২০২৬ সালের এইচ.এস পরীক্ষার ( সেমিস্টার–III বা পার্ট–I) ফলাফল প্রকাশিত হবে আগামী ৩১ অক্টোবর, ২০২৫ তারিখে। 

সংসদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফলাফল দুপুর ১টা থেকে অনলাইনে দেখা যাবে। ছাত্রছাত্রী ও বিদ্যালয়গুলি সংসদের অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি আরও কয়েকটি মিডিয়া পোর্টাল থেকেও ফলাফল জানতে পারবে।

ফল প্রকাশের দিনই একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। সেখানে সংসদের পক্ষ থেকে মোট কতজন পরীক্ষা দিয়েছে, কতজন পাশ করেছে এবং মেধাতালিকায় কারা আছে—এসব তথ্য জানানো হবে।

সংসদ জানিয়েছে, ফলাফল প্রকাশের আগে ও পরে যাতে কোনও বিভ্রান্তি না হয়, তার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব তথ্য জানিয়ে দেওয়া হবে। সংসদ আধিকারিকদের মধ্যেই একজন জানিয়েছেন, “ফল প্রকাশের সমস্ত প্রস্তুতি শেষ হয়েছে। নির্ধারিত তারিখেই ফলাফল প্রকাশ করা হবে।”

প্রতি বছরের মতো এবারও ফলাফল প্রকাশের দিন ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ও উত্তেজনা থাকবে তুঙ্গে। বিস্তারিত বিজ্ঞপ্তি খুব শিগগিরই সংসদের ওয়েবসাইটে প্রকাশিত হবে।


```