Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বিকেলে নিখোঁজ শিশুর বস্তাবন্দি দেহ মিলল পাড়ার পাঁচিলে! হাওড়ায় উত্তেজনা

বেশ কয়েকঘণ্টা ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না পাঁচ বছরের মেয়েকে। চারিদিকে খোঁজাখুঁজি করার পরে দেহ পাওয়া গেল পাড়ার একটি বাড়ির পাঁচিলে। বস্তাবন্দি করে রাখা ছিল দেহ। এমন ঘটনা ঘটেছে সাঁকরাইলের রাজগঞ্জে। থানায় খুনের অভিযোগ করেছেন মৃত শিশুর পরিবার।

বিকেলে নিখোঁজ শিশুর বস্তাবন্দি দেহ মিলল পাড়ার পাঁচিলে! হাওড়ায় উত্তেজনা

শেষ আপডেট: 24 December 2023 15:26

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বেশ কয়েকঘণ্টা ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না পাঁচ বছরের মেয়েকে। চারিদিকে খোঁজাখুঁজি করার পরে দেহ পাওয়া গেল পাড়ার একটি বাড়ির পাঁচিলে। বস্তাবন্দি করে রাখা ছিল দেহ। এমন ঘটনা ঘটেছে সাঁকরাইলের রাজগঞ্জে। থানায় খুনের অভিযোগ করেছেন মৃত শিশুর পরিবার।   

জানা গিয়েছে, হাওড়ার সাঁকরাইল থানার রাজগঞ্জ বাণীপুর ২ নম্বর এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকত ওই শিশু। শনিবার সন্ধে থেকে ওই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এলাকার মসজিদের মাইকে দুবার শিশু নিখোঁজ রয়েছে বলে ঘোষণা করা হয়। কিন্তু তারপরও শিশুটির খোঁজ মেলেনি। 

গোটা এলাকা তন্ন তন্ন করে খোঁজার পরে রাত ১০ টা নাগাদ পাড়ার একটি পাঁচিলে বস্তাবন্দি অবস্থায় ওই পাঁচ বছরের শিশুর দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে পুলিশ। 

পরিবারের লোকজন জানিয়েছেন, বিকেলে বাড়ির সামনেই খেলছিল ওই শিশু। ৫টা নাগাদ তাকে আর সেখানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে শুরু করেন আত্মীয়রা।  

যে বাড়ির পাঁচিল থেকে ওই শিশুর দেহ উদ্ধার হয়েছে, সেই বাড়ির মালিক জানিয়েছেন, ' আমি হঠাৎ দেখি পাঁচিলের মধ্যে একটি বস্তা রাখা রয়েছে। সেটা আমাদের ছিল না। তাই খুলে সেটাতে কী আছে দেখতে যাই। তখনই ওই বাচ্চার দেহ মেলে। সঙ্গে সঙ্গে প্রতিবেশী ও পুলিশকে খবর দেই।''

স্থানীয়দের দাবি, শিশুর নিম্নাঙ্গে কোনও পোশাক ছিল না। তাই তাঁদের সন্দেহ কেউ ওই শিশুকে তুলে নিয়ে গিয়ে তার উপর যৌন নির্যাতন চালিয়ে খুন করেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।


```