Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আরামবাগে ডাক্তার দেখাতে আসা মহিলাকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে গণধোলাই

গোঘাটের বাসিন্দা ওই মহিলা আরামবাগে এসেছিলেন ডাক্তার দেখাতে।

 আরামবাগে ডাক্তার দেখাতে আসা মহিলাকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে গণধোলাই

ডাক্তার দেখাতে আসা এক মহিলাকে ধর্ষণের চেষ্টা, প্রতীকী ছবি

শেষ আপডেট: 30 October 2024 18:14

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ডাক্তার দেখাতে আসা এক মহিলাকে দোকানের ভিতর টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারাই অভিযুক্ত যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।  

এই ঘটনায় বুধবার দুপুরে তুমুল উত্তেজনা ছড়ায় আরামবাগে। আরামবাগের লিঙ্ক রোডের  আলম মার্কেট এলাকায় ঘটনাটি ঘটে। সূত্রের খবর গোঘাটের বাসিন্দা ওই মহিলা আরামবাগে এসেছিলেন ডাক্তার দেখাতে। ডাক্তার এসে না পৌঁছনোয় অপেক্ষা করছিলেন তিনি। অভিযোগ, সেই সময় তাঁর প্রতিবেশী এক যুবক বারবার উত্যক্ত করছিল তাঁকে। অন্যত্র ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ারও প্রস্তাব দেয়। 

এরপর একরকম জোর করেই তাঁকে নিয়ে ডাক্তার দেখানোর নাম করে একটি গুদাম ঘরে ঢুকিয়ে দেয়। এরপর শাটার ফেলে তাঁকে ধর্ষণের চেষ্টা করে। মহিলার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। এরপর মহিলার অভিযোগে ধরে ফেলেন ওই ব্যক্তিকে। শুরু হয় গণধোলাই। পরে গোঘাট থানার পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

নির্যাতিতার বোন বলেন, “আমার দিদি এসেছিল ডাক্তার দেখাতে। ওই যুবক বারবার বলতে থাকে এখানে ডাক্তার আসেনি। অন্য জায়গায় যেতে। ডাক্তার দেখানোর আশ্বাস দিয়ে গুদামে ঢুকিয়ে ধর্ষণের চেষ্টা করে।”নির্যাতিতা মহিলাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃত যুবক গণধোলাইয়ে জখম হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 

বুধবারই গণধর্ষণের অভিযোগ উঠেছে কল্যাণীতে। স্বামীর সঙ্গে যাওয়ার সময় এক তরুণী বধূকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওই ঘটনাতেও ইতিমধ্যেই আটজনকে গ্রেফতার করা হয়েছে।


```