Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

উত্তরপাড়া রেল স্টেশনে টিকিট কাউন্টারে আগুন, ধোঁয়ায় মধ্যে হুড়োহুড়ি

টিকিট কাউন্টারে তখন চারজন বুকিং ক্লার্ক কাজ করছিলেন। হঠাৎ পোড়া গন্ধ পান অনেকেই। নিমিষের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় চারিদিন। কর্মরত কর্মীরা ভয়ে ছুটে বেরিয়ে আসেন কাউন্টার থেকে।

উত্তরপাড়া রেল স্টেশনে টিকিট কাউন্টারে আগুন, ধোঁয়ায় মধ্যে হুড়োহুড়ি

উত্তরপাড়া রেল স্টেশনে

শেষ আপডেট: 14 August 2024 17:18

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: উত্তরপাড়া রেল স্টেশনে টিকিট কাউন্টারে আগুন। এই ঘটনায় ধোঁয়ায় ঢাকল স্টেশন। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় কাউন্টারের সামনে। ঘটনাস্থলে দমকলে যায় একটি ইঞ্জিন।

টিকিট কাউন্টারে তখন চারজন বুকিং ক্লার্ক কাজ করছিলেন। হঠাৎ পোড়া গন্ধ পান অনেকেই। নিমিষের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় চারিদিন। কর্মরত কর্মীরা ভয়ে ছুটে বেরিয়ে আসেন কাউন্টার থেকে। অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন রেলের নিরাপত্তারক্ষীরা। খবর দেওয়া হয় দমকলে। একটি ঘটনাস্থলে আসে। তার আগেই অবশ্য আগুন নিভে যায়। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান।

স্টেশনের এক আধিকারিক সঞ্জয় কুমার সাউ বলেন, কর্মীরা টিকিট কাউন্টারের কাজ করছিলেন। টিকিট ঘরের সুইচ বক্সে আচমকাই স্পর্ক হয়। তারপর ধোঁয়া ঢেকে যায় ওই ঘর। যাঁরা ওই ঘরে কাজ করছিলেন তাঁরা ভয়ে বেরিয়ে আসেন। কাউন্টারে থাকা যাত্রীরাও  দূরে সরে যান। পরে দমকল আসার আগেই ফায়ার এক্সটিগুইসার দিয়ে সুইচবক্সে লাগা আগুন নিভিয়ে ফেলা হয়। তবে দমকল কর্মীরা এসে বিষয়টি খতিয়ে দেখেছেন। 


```