Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

কোন্নগরে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই স্কুল ছাত্র, স্পিডবোটে চলছে তল্লাশি

সোমবার সকালে কোন্নগর অ্যালকালি মাঠে খেলতে আসে কয়েকজন স্কুল পড়ুয়া। খেলা শেষে একসঙ্গে পাঁচজন কোন্নগরের বারো মন্দির ঘাটে গঙ্গাস্নান করতে যায়। দুজন হঠাৎ তলিয়ে যায়।

কোন্নগরে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই স্কুল ছাত্র, স্পিডবোটে চলছে তল্লাশি

গঙ্গার ধারে দুই ছাত্রকে উদ্ধারের প্রস্তুতি

শেষ আপডেট: 14 April 2025 15:30

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কোন্নগর বারোমন্দির ঘাটে স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল দুই স্কুল ছাত্র। তাদের খোঁজে স্পিডবোট নিয়ে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ওই ছাত্রদের নাম আমন সিং ও আদর্শ সিং।দুজনেরই বয়স ১৫ বছর। রিষড়া বাঙ্গুর পার্কের স্টেপিং স্টোন স্কুলের ক্লাস টেনের পড়ুয়া তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কোন্নগর অ্যালকালি মাঠে খেলতে আসে কয়েকজন স্কুল পড়ুয়া। খেলা শেষে একসঙ্গে পাঁচজন কোন্নগরের বারো মন্দির ঘাটে গঙ্গাস্নান করতে যায়। দুজন হঠাৎ তলিয়ে যায়। তিনজন উঠে গেলেও বাকি দুজন আর জল থেকে উঠতে পারেনি। বিপর্যয় মোকাবিলা দল ডুবুরি নিয়ে এসে জলে ডুবে যাওয়া দুই নাবালককে উদ্ধারের কাজ শুরু করে।

হুগলির রিষড়া এন এস রোডের বাসিন্দা ওই দুজন। স্কুলে ছুটি থাকায় আজ তারা খেলতে যায় মাঠে। বন্ধুদের সঙ্গে খেলার পর গঙ্গায় স্নান করতে যায়। দুজনেরই কেউ সাঁতার জানত না। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছয়।

কোন্নগর ৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শ্বেতাদ্র বন্দ্যোপাধ্যায় বলেন, "অনেকেই বারো মন্দির ঘাটে স্নান করতে আসেন। এটা একটা দেবোত্তর জায়গা। তাই কাউকে বারণ করা যায় না। বারো মন্দির ঘাটে আগেও দুর্ঘটনা ঘটেছে। প্রশাসন সতর্ক। তবু বারবার এই দুর্ঘটনা ঘটে।


```