Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রাস্তায় ছড়ানো ছিল স্টোনচিপ, কাজ থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু পুলিশ কনস্টেবলের

উত্তরপাড়া ট্রাফিকে পোস্টিং ছিল কৃষ্ণচন্দ্রবাবুর। রবিবার অনেক রাত পর্যন্ত ডিউটি করে বাইক চালিয়ে দাদপুরে নিজের বাড়ি ফিরছিলেন।

রাস্তায় ছড়ানো ছিল স্টোনচিপ, কাজ থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু পুলিশ কনস্টেবলের

এই বাইকেই সওয়ার ছিলেন পুলিশ কর্মী। নিজস্ব চিত্র

শেষ আপডেট: 22 July 2024 11:18

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ২১ শে জুলাই ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশকর্মীর। মৃতের নাম কৃষ্ণচন্দ্র মালিক(৫৫)। তিনি চন্দননগর কমিশনারেটের ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

জানা গেছে, উত্তরপাড়া ট্রাফিকে পোস্টিং ছিল কৃষ্ণচন্দ্রবাবুর। রবিবার অনেক রাত পর্যন্ত ডিউটি করে বাইক চালিয়ে দাদপুরে নিজের বাড়ি ফিরছিলেন। পোলবা থানার সুগন্ধার গোটু ফুটবল মাঠের কাছে দুর্ঘটনায় পরে তাঁর মোটরবাইক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তার পাশে হাইড্রেন্ট তৈরি করার জন্য স্টোনচিপ জড়ো করা ছিল। অন্ধকারে সেই পাথরে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারায় বাইক। কৃষ্ণচন্দ্রবাবু বাইক থেকে ছিটকে পড়েন। বিকট আওয়াজ পেয়ে ছুটে আসেন আশেপাশের লোকজন। তাঁরাই কৃষ্ণচন্দ্রবাবুকে হাসপাতালে নিয়ে যান। তবে ততক্ষণে সব শেষ। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, উত্তরপাড়া ট্রাফিকে কর্মরত কনস্টেবল কৃষ্ণচন্দ্রবাবু রবিবার রাত দশটা পর্যন্ত উত্তরপাড়ায় ডিউটি করে দিল্লি রোড ধরে চুঁচুড়া ফিরছিলেন। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


```