Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

চুঁচুড়ার তৃণমূল বিধায়ক রাস্তার কাজ নিয়ে অসন্তুষ্ট, বসে পড়লেন ধর্নায়

তোলাফটক থেকে সাঁকো মোড় পর্যন্ত রাস্তার বেহাল দশা দীর্ঘদিন। সেই রাস্তা কেন সারানো হয় না সেই প্রশ্ন তুলে সরকারি দুই দফতরের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন শাসক দলেরই বিধায়ক।

 চুঁচুড়ার তৃণমূল বিধায়ক রাস্তার কাজ নিয়ে অসন্তুষ্ট, বসে পড়লেন ধর্নায়

তৃণমূল বিধায়ক অসিত মজুমদার

শেষ আপডেট: 20 August 2024 15:02

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সোমবার হুমকি দিয়েছিলেন ধর্নায় বসার। মঙ্গলবার রাস্তার কাজ শুরু হয়েছিল। কিন্তু কাজের গতিতে সন্তুষ্ট না হয়ে সেই ধর্নায় বসলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।

তোলাফটক থেকে সাঁকো মোড় পর্যন্ত রাস্তার বেহাল দশা দীর্ঘদিন। সেই রাস্তা কেন সারানো হয় না সেই প্রশ্ন তুলে সরকারি দুই দফতরের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন শাসক দলেরই বিধায়ক। সময় বেঁধে দিয়েছিলেন রাস্তা সংস্কারের। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে রাস্তা সংস্কারের কাজের গতি দেখে ক্ষোভে ফেটে পড়েন তিনি। বসে পড়েন রাস্তায়। দ্রুত রাস্তা সংস্কার না হলে তিনি উঠবেন না বলেও জানান। জেলাশাসক মুক্তা আর্যর সঙ্গে ফোনে কথা বলে কেএমডিএ ও পূর্ত দফতরের বিরুদ্ধে অভিযোগ করেন। 

স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে সোমবার তোলাফটকে যান বিধায়ক। রাস্তা সারাইয়ের দাবিতে অবস্থানে বসবেন বলে স্থির করেন। বিধায়ক বলেন,"অত্যন্ত নিম্নমানের কাজ করছে। রাস্তায় জল জমে যাচ্ছে। পূর্ত দফতর-কেএমডিএ কারও কথা শোনে না। তোলাফটক থেকে সাঁকো মোড়, প্রায় ছশো মিটার রাস্তা বেহাল রয়েছে। প্রচুর মানুষ যাতায়াত করেন। পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাকে বলেছেন কাজ শুরু করবে। সহ্যের বাইরে চলে যাচ্ছে।" 

এখানেই না থেমে তিনি বলেন, 'আমাদের সরকার, কিন্তু আমিই বলছি পূর্ত দফতর ও কেএমডিএ এরা কোনও কথা শোনে না। নিজেদের মর্জি মাফিক চলে। ওরা যদি নিজেদের মর্জিমাফিক চলে আমিও মানুষের মর্জিতে চলব। মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে, ওদের দোয়ায় জিতিনি। গত শুক্রবারে আল্টিমেটাম দিয়েছিলাম। ওরা কাজ শুরু করে আবার পালিয়ে গেছে।এজেন্সির সঙ্গে অফিসারদের কিসের সম্পর্ক! তারা কাজ না করলে বের করে দাও। ব্ল্যাক লিস্টেড করে দাও।ব্ল্যাকলিস্টেড হচ্ছে না মানে, অফিসারদের সঙ্গে গড়াপেটা আছে। কাজ শুরু না করলে লোকজন নিয়ে আমি রাস্তায় বসে পড়ব।" মঙ্গলবার সেই কাজই করলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক।  


```