Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

ধান আনতে যাওয়ার সময় ট্রাক্টর উল্টে তিনজনের মৃত্যু, পান্ডুয়ায় শোকের ছায়া

হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। চালক সহ তিনজন ট্রাক্টরের নীচে চাপা পড়ে যান। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা।

ধান আনতে যাওয়ার সময় ট্রাক্টর উল্টে তিনজনের মৃত্যু, পান্ডুয়ায় শোকের ছায়া

পান্ডুয়া থানা

শেষ আপডেট: 19 December 2024 11:57

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মাঠ থেকে ধান আনতে যাওয়ার পথে উল্টে গেল ট্র্যাক্টর। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু তিনজনের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামনার পীরা গ্রাম থেকে মূলগ্রামের দিকে যাচ্ছিল একটি ট্রাক্টর। সেই সময় ট্রাকের ইঞ্জিনের উপর বসেছিলেন অঞ্জন হেমব্রম, বিশ্বজিৎ বাস্কে ও উত্তম হাঁসদা। তাদের প্রত্যেকেরই বয়স ২৮ থেকে ৩০ এর মধ্যে। পীড়া গ্রামে বাড়ি তিন যুবকের।  

মূলগ্রামে যাওয়ার পথে মাঠে নামার সময় হঠাৎই উল্টে যায় ট্রাক্টরট্রি। চালকের আসনে ছিলেন অঞ্জন। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। চালক সহ তিনজন ট্রাক্টরের নীচে চাপা পড়ে যান। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। আহতদের উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানে তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পান্ডুয়া থানার পুলিশ। ট্রাক্টরটি উদ্ধার করা হয়েছে। মৃত তিনজনের দেহ থানায় নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

স্থানীয় বাসিন্দা শিবনাথ সরেন বলেন, "পীড়া গ্রাম থেকে ধান আনতে যাচ্ছিল মাঠে, মুলগ্রামের ব্রিজ হয়ে নামার সময় ট্রাক্টর উল্টে চাপা পড়ে যান তিনজন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নামে এলাকায়।"


```