Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'বিজেপি এলে বন্যা হবে না', পরশুড়ায় ত্রাণ বিলি করতে গিয়ে বললেন শুভেন্দু

রাজ্যের বিরোধীনেতা বলেন, "প্রত্যেক বছর চিঁড়ে গুড়, পলিথিন বন্ধ হোক। বন্যা নিয়ন্ত্রণ হোক। এটা করতে গেলে মুখ্যমন্ত্রীকে তাড়াতে হবে। ২৬ শে বিজেপি সরকারকে আনুন।"

'বিজেপি এলে বন্যা হবে না', পরশুড়ায় ত্রাণ বিলি করতে গিয়ে বললেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 21 September 2024 19:02

দ্য ওয়াল ব্য়ুরো, হুগলি: পরশুড়ায় বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন ''ম্যান মেড বন্যা''। এই পরিস্থিতির জন্য ডিভিসিকেও দায়ী করেছিলেন। শনিবার বন্যা দুর্গত পুরশুড়ায় পৌঁছেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তাঁর দাবি, ''২৬ শে বিজেপি সরকার এলে বন্যা হবে না।''

রাজ্যের বিরোধীনেতা বলেন, "প্রত্যেক বছর চিঁড়ে গুড়, পলিথিন বন্ধ হোক। বন্যা নিয়ন্ত্রণ হোক। এটা করতে গেলে মুখ্যমন্ত্রীকে তাড়াতে হবে। ২৬ শে বিজেপি সরকারকে আনুন। কথা দিচ্ছি বন্যা বন্ধ হবে। না হলে মুখ দেখাবো না।"

তাঁর আরও দাবি, "রাজনীতি করার জন্য ছবি তুলতে আসিনি। দুর্গতদের কথা ভেবে ত্রাণ বিলি করতে এসেছি।" 

এদিন বন্যা দুর্গতদের জন্য বিজেপির তরফ থেকে ত্রিপল, শুকনো খাবার, বেবি ফুড বিলি করা হয়। পুরশুড়ার মানুষের সঙ্গে কথাও বলেন শুভেন্দু। মঞ্চ থেকে নেমে এলাকা পরিদর্শনে যান। দুর্গতদের অভাব অভিযোগের কথাও শোনেন। 

বিরোধী নেতাকে সামনে পেয়ে স্থানীয়রা এদিন ক্ষোভ উগরে দেন। তাঁদের অভিযোগ, নদীপাড়েই বাড়িঘর রয়েছে। প্রতিবছর বন্যা, ভাঙন লেগেই থাকে। এতে জমি হারিয়েছেন অনেকেই। বারে বারে প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। বালির বস্তা ফেলে ভাঙন রোধে অস্থায়ী ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু বাসিন্দারা চান এবিষয়ে স্থায়ী সমাধান বের করুক সরকার। পরশুরার বাসিন্দাদের অভিযোগ, এখনও পর্যন্ত তাঁদের কাছে রান্না করা খাবার পৌঁছয়নি। শুষ্ক খাবার খেয়েই তাঁদের দিন কাটাতে হচ্ছে। 


```