Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বাহিনী মশলা, কর্মীরা দলের চাল-মাংস, 'বিরিয়ানি'র রেপিসি দিয়ে একজোট থাকার বার্তা সুকান্তর

"ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকবে, তবে সেটা বিরিয়ানির মশলার মতো।বিরিয়ানির চাল আর মাংস দলের কর্মীদেরই হতে হবে।তবেই ভালো বিরিয়ানি হবে।"

বাহিনী মশলা, কর্মীরা দলের চাল-মাংস, 'বিরিয়ানি'র রেপিসি দিয়ে একজোট থাকার বার্তা সুকান্তর

সুকান্ত মজুমদার

শেষ আপডেট: 14 July 2024 20:31

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পান্ডুয়া কর্মিসভায় যোগ দিতে গিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সামনেই কোন্দলে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মীরা। এরপরেই বিরিয়ানির রেসিপি দিয়ে দলের কর্মীদের একজোট থাকার বার্তা দিলেন সুকান্ত। বললেন, "ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকবে, তবে সেটা বিরিয়ানির মশলার মতো।বিরিয়ানির চাল আর মাংস দলের কর্মীদেরই হতে হবে। তবেই ভাল বিরিয়ানি হবে।"

রবিবার বিজেপি পান্ডুয়ার কাকলি সিনেমা হলে বিজেপির কর্মিসভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি দলের সংগঠনকে আরও মজবুত করার বার্তা দেন। মানুষের বোঝাতে নতুন-পুরোন সকলকেই এগিয়ে আসার নির্দেশ দেন তিনি। এরপরেই মঞ্চ থেকে নেমে যান সুকান্ত মজুমদার। তখনই কয়েকজন দলীয় কর্মী তাঁকে ঘিরে ধরেন। 

তাঁরা অভিযোগ জানাতে থাকেন। তাঁদের দাবি, লোকসভা ভোটে মণ্ডল সভাপতিরা ঠিকমতো কাজ করেননি। তৃণমূলের সঙ্গে তারা মিলে ছিলেন। এভাবে সংগঠন চলতে পারে না। জেলা সভাপতিকে জানিও কোনও ফল হয়নি। সেই সময়ে বিক্ষুব্ধ কর্মীদের বোঝাতে গিয়ে তখনই সুকান্তবাবু বলেন, "ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকবে। তবে সেটা বিরিয়ানির মশলার মতো। বিরিয়ানির চাল আর মাংস দলের কর্মীদেরই হতে হবে। তবেই ভাল বিরিয়ানি হবে।"

কর্মিসভা শেষের পরে সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তুষার মজুমদার বলেন, "যারা অভিযোগ করছে, তারা দলটা ঠিক মতো করে না। কারও যদি কোনও অভিযোগ থাকে। সে দিল্লিতে জানালে হবে না জেলা সভাপতিকে জানাতে হবে। হেরে গেলে অনেক কথা হয়, জিতে গেলে হবে। আমাদের ভুল-ত্রুটিগুলি শুধরে নিয়ে এগোতে হবে। আমরা একসঙ্গে সমন্বয় বৈঠক করব কয়েকদিনের মধ্যে।"

হুগলি জেলার তৃণমূল সাধারণ সম্পাদক অসিত চট্টোপাধ্যায় বলেন, "বিজেপি যেভাবে অন্তর্দ্বন্দ্বে জর্জরিত হয়ে গেছে ২৬ সাল পর্যন্ত তাদের দল থাকবে কিনা সন্দেহ আছে। উপ নির্বাচনের ফলেই বোঝা যাচ্ছে বিজেপিকে ভারতেও কেউ চাইছে না। প্রয়োজনীয় জিনিসের যে মূল্যবৃদ্ধি হয়েছে, মানুষ সমস্যায় আছে।"


```