Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

শুধু হুগলিতেই চাকরি গেছে ৮৫৪ জনের, কারা পড়াবেন সেই চিন্তায় ঘুম উড়েছে স্কুল কর্তৃপক্ষের

হুগলিতেই চাকরি গেছে ৮৫৪ জনের। এক সঙ্গে এত জনের চাকরি চলে যাওয়ায় সংকট তৈরি হয়েছে গোটা জেলার শিক্ষাক্ষেত্রে। 

শুধু হুগলিতেই চাকরি গেছে ৮৫৪ জনের, কারা পড়াবেন সেই চিন্তায় ঘুম উড়েছে স্কুল কর্তৃপক্ষের

শেষ আপডেট: 4 April 2025 19:33

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সর্বোচ্চ আদালতের রায়ে চাকরি চলে গেছে প্রায় ২৬ হাজার জনের। ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এর জেরে শুধু হুগলিতেই চাকরি গেছে ৮৫৪ জনের। এক সঙ্গে এত জনের চাকরি চলে যাওয়ায় সংকট তৈরি হয়েছে গোটা জেলার শিক্ষাক্ষেত্রে। 

বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাইস্কুলে ২২০০ পড়ুয়ার জন্য অঙ্ক বিজ্ঞানের শিক্ষক রইল একজন করে। এই স্কুলে অংকের শিক্ষক ছিলেন ৪ জন। ৩ জন বাদ গেছেন। জীবন বিজ্ঞানের ৪ জন ছিলেন। এখন রইলেন একজন। ভৌত বিজ্ঞানের তিনজনের মধ্যে একজন বাদ হয়েছেন। ইতিহাসে তিনজনের মধ্যে দুজন বাদ। ইংরেজি পড়াতেন ৮ জন। রইলেন চার জন। ভূগোল হিন্দি বিষয়েও একজন করে বাদ গেছেন। 

প্রধান শিক্ষককে নিয়ে স্কুলে ৪১ জন শিক্ষক ছিলেন। ১৫ জনের চাকরি চলে যাওয়ায় ২২০০ পড়ুয়াকে পড়াতে সমস্যা হবে বলে জানাচ্ছেন প্রধান শিক্ষক বিশাল তিওয়ারি। তিনি বলেন, "এই পরিস্থিতি সামাল দিতে আংশিক সময়ের জন্য চুক্তিভিত্তিক শিক্ষক নেওয়ার মতো পয়সা নেই স্কুলের। স্কুলের পরিচালন সমিতির সঙ্গে আলোচনা করে প্রাক্তন ছাত্র ছাত্রীদের কাছে আবেদন করা হবে। তাঁরা যদি এসে সংকটকালীন সময়ে স্কুলের পাশে দাঁড়ান।" 

সুপ্রিম কোর্ট তিন মাসের মধ্যে শিক্ষক নিয়োগ করতে হবে বলে নির্দেশ দিয়েছে। গতকাল মুখ্যমন্ত্রীও জানিয়েছেন তার প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এরমধ্যে গরমের ছুটি পড়বে। তবুও যে ক'টা দিন স্কুল হবে সেই দিনগুলোই এখন চ্যালেঞ্জ স্কুলের কাছে। অভিভাবকরাও সন্তানদের পড়াশোনা নিয়ে চিন্তায়।


```