Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সুযোগ পেলেই গায়ে হাত বোলান স্যার, হুগলিতে শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

হুগলির মগড়ার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা। ক্লাস ফাইভের এক ছাত্রীর অভিযোগে গোটা ব্যাপারটা সামনে আসে। ঘটনা হল, এক শিক্ষক রোবটিক্স ক্লাসে খারাপভাবে স্পর্শ করেন।

সুযোগ পেলেই গায়ে হাত বোলান স্যার, হুগলিতে শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

ফাইল চিত্র

শেষ আপডেট: 17 December 2024 09:09

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর যখন গোটা রাজ্য তোলপাড়, সেই থেকেই ইতিউতি ধর্ষণ, হেনস্থা, শ্লীলতাহানির ঘটনা সামনে আসছে। যাবজ্জীবন, ফাঁসির সাজা শোনালেও কোনও টনক নড়ছে না বিকৃত মস্তিষ্কের। কর্মক্ষেত্র তো দূরের কথা, এবার স্কুলের ভিতরেই শ্লীলতাহানি! এক নয়, একাধিক ছাত্রীর একই অভিযোগ।

হুগলির মগড়ার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা। ক্লাস ফাইভের এক ছাত্রীর অভিযোগে গোটা ব্যাপারটা সামনে আসে। ঘটনা হল, এক শিক্ষক রোবটিক্স ক্লাসে খারাপভাবে স্পর্শ করেন।

গত বুধবার এই ঘটনার পর ওই ছাত্রী তার মাকে বিষয়টি জানায়। ছাত্রীর পরিবার অন্যান্য কয়েকজন অভিভাবকের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন বলে। পরের দিনই সকলে মিলে স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন।

ছাত্রীর মায়ের অভিযোগ, সব শুনেও স্কুল কোনও ব্যবস্থা নেয়নি ওই শিক্ষকের বিরুদ্ধে। অন্যান্য অভিভাবকরা বলছেন, অভিযুক্ত শিক্ষক আরও অনেক ছাত্রীর সঙ্গে এমন আচরণ করেন। একা পেলে বা সুযোগ পেলেই গায়ে হাত বোলান তিনি। ছাড় পায় না ছাত্ররাও।

স্কুলকে জানিয়েও কোনও লাভ হয়নি তাই সোমবার মগড়া থানায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ছাত্রীর পরিবার। তবে স্কুলের প্রিন্সিপাল জানান, গোটা ব্যাপারটা স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযোগ পেতেই ওই শিক্ষককে সরানো হয়েছে। বাকিটা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।


```