
শেষ আপডেট: 10 October 2024 18:11
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: তারাকেই দেবী দুর্গা রূপে পুজো করা হয় উত্তরপাড়ায়। দীর্ঘ প্রায় ৬০ বছর ধরে এই প্রথা চলে আসছে হুগলির উত্তরপাড়ার মন্দির বাড়ি ঘাটে তারাতীর্থ তারাক্ষ্যপা সংঘের পরিচালনায় দুর্গা পুজোয়।
বৃহস্পতিবার অষ্টমী পড়ে যাওয়ায় কুমারি পুজো সম্পন্ন হল। একসঙ্গে তিনজন কুমারিকে এখানে পুজো করা হয়। নিয়ম, আচার মেনেই হয় কুমারি পুজো। কুমারী পুজো দেখতে অনেক ভক্তের সমাগম হয়। এদিন সপ্তমী পুজো শেষ হতেই অষ্টমী তিথি পড়ে যায়। আগামী কাল ভোরে অষ্টমী ছেড়ে নবমী তিথি পড়ে যাবে। তাই বৃহস্পতিবারই হল কুমারী পুজো।
তারাক্ষ্যাপা সংঘের সম্পাদক জানান, কুমারীদের পা ছুঁয়ে আর্শীবাদ নিয়েছেন ভক্তরা। তিনি বলেন, "যিনি তারা তিনি দুর্গা। তাই কালী মন্দিরে দুর্গা পুজো।"