Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সাফাইকর্মীরা কাজ করছেন না, নর্দমার জল বাড়িতে ঢোকায় পথে নামলেন চুঁচুড়ার বাসিন্দারা

চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের আন্দোলন চলছে বকেয়া বেতনের দাবিতে। যার ফলে কাজ করছেন না সাফাই কর্মী। এরই জেরে জঞ্জালে মুখ ঢেকেছে গোটা শহর।

সাফাইকর্মীরা কাজ করছেন না, নর্দমার জল বাড়িতে ঢোকায় পথে নামলেন চুঁচুড়ার বাসিন্দারা

চুঁচুড়ায় পথ অবরোধ

শেষ আপডেট: 17 December 2024 18:53

দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: বৃষ্টি বিদায় নিয়েছে কবে। তবু বাড়ি ঘরে ঢুকছে জল। নর্দমার নোংরা জলে অতিষ্ঠ হয়ে পথে নামলেন এলাকাবাসী। রাস্তা অবরোধে সামিল হলেন তাঁরা। 

চুঁচুড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের পীরতলা। বাসিন্দাদের অভিযোগ,নর্দমা উপচে জল ঢুকছে বাড়ি ঘরে। অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হচ্ছে তাদের। চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের আন্দোলন চলছে বকেয়া বেতনের দাবিতে। যার ফলে কাজ করছেন না সাফাই কর্মী। এরই জেরে জঞ্জালে মুখ ঢেকেছে গোটা শহর। নর্দমা পরিষ্কার না হওয়ায় জল উপচে পড়ছে। বাসিন্দারা জানান, পুরসভার কাউন্সিলরকে বলে কোনও কাজ হয়নি।বিরক্ত বাসিন্দারা তাই মঙ্গলবার সকাল সকাল পথ অবরোধ করেন। খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ যায় অবরোধ তুলতে।

বাসিন্দারা জানান,পাশেই ১৫ নম্বর ওয়ার্ড। সেখানে কাজ নিয়ে কোনও অভিযোগ নেই। ১৬ নম্বর ওয়ার্ডে কোনও কাজ হয় না। কাউন্সিলর দেখেনও না। জঞ্জালের স্তূপ জমেছে রাস্তার পাশে। নিকাশি নালাগুলি উপচে পড়ে ঘরে বাড়িতে নোংরা জন ঢুকে যাচ্ছে। চরম অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে বাধ্য হচ্ছেন তাঁরা। 

১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা সাহা বলেন, "বাসিন্দারাই আবর্জনা ফেলে নর্দমার নিকাশি আটকে দেয়। যার ফলে নোংরা জল ঢুকছে। কম পয়সায় জমি কিনে বাড়ি করেছে সবাই। এখন রাস্তা উঁচু হয়ে গেছে। তাই জল ঢুকছে বাড়িতে।" কাউন্সিলরের এমন বক্তব্যের পর আদৌ তাঁদের সমস্যার কবে সমাধান হবে, তা নিয়ে রীতিমতো শঙ্কায় রয়েছেন তাঁরা। 


```