Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কাটিহার এক্সপ্রেসে তবলাবাদক খুনের পুনর্নির্মাণ, ধৃত ভোলুকে নিয়ে আসা হল হাওড়া স্টেশনে

গত ১৯ নভেম্বর রাতে কাটিহার এক্সপ্রেসের বিশেষ ক্ষমতাসম্পন্নদের কামরায় বাড়ি ফিরছিলেন সৌমিত্রবাবু। সেই সময় তাঁকে খুন করা হয়।

কাটিহার এক্সপ্রেসে তবলাবাদক খুনের পুনর্নির্মাণ, ধৃত ভোলুকে নিয়ে আসা হল হাওড়া স্টেশনে

ট্রেনের কামরার সামনে ভোলু

শেষ আপডেট: 19 December 2024 17:45

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ডাউন কাটিহার এক্সপ্রেসে এক তবলাবাদককে খুনের ঘটনায় ধৃত করমবীর ঈশ্বর জাঠ ওরফে ভোলুকে দিয়ে ঘটনার পুনর্নির্মাণ করাল হাওড়া জিআরপির তদন্তকারী আধিকারিকরা।

বৃহস্পতিবার দুপুরে কাটিহার এক্সপ্রেসের যে বগিতে ঘটনাটি ঘটে সেখানে ভোলুকে নিয়ে যাওয়া হয়। সেদিন কী হয়েছিল, কীভাবে খুনের ঘটনা ঘটল, সমস্ত কিছু তদন্তকারীদের দেখায় অভিযুক্ত। পুরো প্রক্রিয়াটির ভিডিও রেকর্ডিং হয়। এস আর পি হাওড়া পুষ্পা বলেন, "ভোলু তার অপরাধের কথা কবুল করেছে। এদিন ঘটনার পুনঃনির্মাণ করানো হয়। সমস্ত তথ্য প্রমাণ সংগ্ৰহ করে আদালতে পেশ করা হবে। পুলিশের একটাই উদ্দেশ্য, অপরাধীকে উপযুক্ত শাস্তি দেওয়া।"

এক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্তে নেমে সিরিয়াল কিলার ভোলুকে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছিল কাটিহার এক্সপ্রেসে তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায়কে খুনের ঘটনায় সে জড়িত। শুধু তাই নয় ২৫ দিনের মধ্যে বিভিন্ন ট্রেনে পাঁচজনকে খুন করেছে সে। এরপরেই তাকে জিজ্ঞাসাবাদ করতে গুজরাটে রওনা দেয় রেল পুলিশের একটি দল। 

ট্রানজিট রিমান্ডে ধৃতকে বিমানে করে কলকাতায় আনা হয়। পুলিশ জানায় তাকে জিজ্ঞাসাবাদ করে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক খুন, ধর্ষণ সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া যায়। এরপরেই এদিন তবলাবাদকের খুনের ঘটনা পুনর্নির্মাণের জন্য হাওড়ায় আনা হয় তাঁকে। যে কামরায় খুনের ঘটনাটি ঘটেছিল সেটি সিজ করেছে রেল পুলিশ। সেই কামরাতেই এদিন নিয়ে আসা হয় তাকে। 

গত ১৯ নভেম্বর রাতে কাটিহার এক্সপ্রেসের বিশেষ ক্ষমতাসম্পন্নদের কামরায় বাড়ি ফিরছিলেন সৌমিত্রবাবু। সেই সময় তাকে খুন করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে রেল পুলিশ জানতে পেরেছে, তবলাবাদককে খুনের পর মালদায় ফিরে গিয়েছিল সে। এরপর সেখান থেকে হাওড়াগামী একটি ট্রেন ধরে হাওড়া স্টেশনে নামে। সেখান থেকে খড়গপুর পৌঁছয়। তারপরেই কোনও ট্রেন ধরে রাজ্যের বাইরে চলে গিয়েছিল। 


```