Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ইলিশের দাম কি কমছে! বাজেটে সামুদ্রিক মাছের আমদানিতে কর ছাড়ের ঘোষণায় আগাম খুশি

কেন্দ্রীয় বাজেটে সামুদ্রিক মাছের উপর পাঁচ শতাংশ কর ছাড় ঘোষণার খবরে বুধবার সকাল থেকেই চুঁচুড়ার চকবাজারের মাছের আড়তে খুশির হাওয়া।

ইলিশের দাম কি কমছে! বাজেটে সামুদ্রিক মাছের আমদানিতে কর ছাড়ের ঘোষণায় আগাম খুশি

ইলিশের দাম কমার সম্ভাবনা।

শেষ আপডেট: 24 July 2024 15:38

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেটে সামুদ্রিক মাছের উপর পাঁচ শতাংশ কর ছাড় ঘোষণা করেছেন। বর্ষার মরসুমে এমন খবর কানে আসতেই আহ্লাদিত আম বাঙালি। পাতে ইলিশ পড়ার সম্ভাবনা যে আরও একটু বাড়ল।

বৃষ্টি নামতেই বাজারে আনাগোনা বেড়েছে ইলিশের। এখন দামও কিছুটা নাগালে। পাঁচশো গ্রাম ওজনের ইলিশ ছশো থেকে সাতশো টাকা কিলো দরে বিক্রি হচ্ছে অনেক জায়গাতেই। মধ্যবিত্ত তাতেই খুশি। বেগুনের ঝোল হোক আর ভাপা, স্বাদে-আহ্লাদে দিব্যি চলছে। 

মূলতঃ পদ্মা-মেঘনা-যমুনা নদীর মোহনা থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরেন মৎস্যজীবীরা। ইলিশের মরসুম শুরুর আগেই ব্যস্ততা শুরু হয়ে যায় তাঁদের। বর্ষা এলেই ইলিশ ধরতে ট্রলার ভাসিয়ে সমুদ্রের দিকে যাওয়ার পালা। ইলিশ সামুদ্রিক মাছ হলেও বড় নদীতে ডিম দেয়। বাচ্চা বড় হলে সাগরে ফেরে। সাগরে ফিরে যাওয়ার পথে এই মাছ ধরেন মৎস্যজীবীরা।

কেন্দ্রীয় বাজেটে সামুদ্রিক মাছের উপর পাঁচ শতাংশ কর ছাড় ঘোষণার খবরে বুধবার সকাল থেকেই চুঁচুড়ার চকবাজারের মাছের আড়তে খুশির হাওয়া। পাইকারী ব্যবসায়ী থেকে ক্রেতা ইলিশের দাম কমার সম্ভাবনায় খুশি। কর হ্রাসের ফলে মাছের দাম কমবে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। চক বাজারে মূলত শঙ্করপুর-ডায়মন্ডহারবার থেকে সামুদ্রিক মাছ আসে। ইলিশ ছাড়াও নানা জাতের ভেটকি-পমফ্রেট- চিংড়ি মাছ আমদানি হয়। দাম কমলে বাঙালির পাতে পুষ্টিকর সামুদ্রিক মাছ আরও সহজলভ্য হতে পারে। এই কর ছাড়ের সুফল পেতে আরও কয়েকদিন লাগবে বলে জানান চক বাজার পাইকারি মাছ ব্যবসায়ীদের সম্পাদক অরিজিৎ সরকার।


```