Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

জ্যোতি আলুর দাম কোথাও কেজি প্রতি ৪০, কোথাও ৪৫, নাগালের বাইরে চন্দ্রমুখী

যে যেমন পারছে দাম বাড়াচ্ছে। কৃত্তিম অভাবে আলুর যোগান কমেছে বাজারে। ফলে নাগালের বাইরে চলে যাচ্ছে আলুর দাম।

জ্যোতি আলুর দাম কোথাও কেজি প্রতি ৪০, কোথাও ৪৫, নাগালের বাইরে চন্দ্রমুখী

নিয়ন্ত্রণে আসেনি আলুর দাম

শেষ আপডেট: 24 July 2024 13:35

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কোনও বাজারে ৪০, কোথায় ৪৫ টাকা কিলো জ্যোতি আলু। চন্দ্রমুখী ৫০ টাকা। যে যেমন পারছে দাম বাড়াচ্ছে। কৃত্তিম অভাবে আলুর যোগান কমেছে বাজারে। ফলে নাগালের বাইরে চলে যাচ্ছে আলুর দাম।

বাজারে গিয়ে আলুর দাম জিজ্ঞাসা করে আঁতকে উঠছেন ক্রেতারা। যে আলু কয়েক দিন আগে ৩২ টাকা ছিল সেই আলুর দাম কেজি প্রতি দশ পনেরো টাকা চড়েছে। খুচরো বিক্রেতারা বলছেন আলু নেই পাইকারি বাজারে। তাই তাঁদেরও কিছু করার নেই। 

রাজ্যের সীমান্তে পুলিশি জুলুমের প্রতিবাদে সোমবার থেকে কর্মবিরতি শুরু করে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আন্দোলনের জেরে হিমঘর থেকে আলু বেরোনো বন্ধ হয়ে যায়। আড়তগুলোতে আলুর যোগান কমতে থাকে। যার প্রভাব পরে বাজারে। হুগলির চক বাজার, মল্লিক কাশেম হাট, খড়ুয়া বাজার, রবীন্দ্র নগর বাজার, চন্দননগর বৌবাজার, মানকুন্ডু স্বপ্না বাজার সব বাজারে ছবিটা একই। চাহিদার তুলনায় যোগান কমতে থাকে।সিঙ্গুরে কিছু আলুর আড়ত খোলা থাকলেও চাহিদার তুলনায় অনেকটাই কম।

সবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে আসতেই আলুর দাম ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে আলু ব্যবসায়ীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেন। সংকট কাটাতে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নাকে দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী। বুধবার হুগলির হরিপালে ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসবেন কৃষি বিপণন মন্ত্রী। থাকার কথা পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের। সেই মিটিং থেকে সমাধান সূত্র বেরোয় কিনা সেটাই এখন দেখার। এরই মধ্যে পান্ডুয়ার বৈঁচী বাজারে কৃষি দফতর ও ব্লক প্রশাসনের আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান করেন। বাজার ঘুরে আলুর দাম কত? কততে কেনা কত করে বিক্রি খুচরো বিক্রেতাদের থেকে জানতে চান তারা।


```