Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

চন্দননগর হাসপাতালের সামনে বৃদ্ধের দেহ উদ্ধার, অনুমান অত্যাধিক ঠান্ডায় মৃত্যু

হাসপাতালের আশেপাশেই গতকাল থেকে ঘুরতে দেখা গিয়েছিল ওই বৃদ্ধকে। আজ সকাল থেকে তাঁকে দীর্ঘক্ষণ অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

চন্দননগর হাসপাতালের সামনে বৃদ্ধের দেহ উদ্ধার, অনুমান অত্যাধিক ঠান্ডায় মৃত্যু

হাসপাতালের স্ট্রেচারে মৃত বৃদ্ধ

শেষ আপডেট: 4 January 2025 13:34

দ্য ওয়াল ব্যুরো: চন্দননগর মহকুমা হাসপাতালের সামনে এক অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধের মৃতদেহ উদ্ধার। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, হাসপাতালের সামনের দোকানদাররা ঠান্ডায় জবুথবু হয়ে বসে থাকতে দেখেন ওই বৃদ্ধকে। দোকানের সামনে থেকে সরে যেতে বললে ওঠার ক্ষমতা ছিল না তাঁর।

স্থানীয়দের দাবি, হাসপাতালের আশেপাশেই গতকাল থেকে ঘুরতে দেখা গিয়েছিল ওই বৃদ্ধকে। আজ সকাল থেকে তাঁকে দীর্ঘক্ষণ অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর দেওয়া হয় চন্দননগর থানার পুলিশকে।

পুলিশ এসে চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সম্ভবত অতিরিক্ত ঠান্ডার কারণেই মৃত্যু হয়েছে বৃদ্ধের।

এখনও মৃতের কোনও নাম-ধাম জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। ছবি দেখিয়ে তাঁর পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, মৃতের দেহের ময়নাতদন্ত করা হবে। প্রাথমিক রিপোর্ট হাতে এলে বোঝা যাবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে। 


```