Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

শৈলেন মান্নার নামে ডুমুরজলার ড্রেনেজ ক্যানেল রোডের নামকরণ মমতার

ডুমুরজলা হেলিপ্যাডে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, "হেলিপ্যাড গ্রাউন্ড সংলগ্ন ড্রেনেজ ক্যানেল রোডের নাম প্রয়াত ফুটবলার শৈলেন মান্নার নামে করতে বলেছি।"

শৈলেন মান্নার নামে ডুমুরজলার ড্রেনেজ ক্যানেল রোডের নামকরণ মমতার

হাওড়ায় শৈলেন মান্নার নামে রাস্তা

শেষ আপডেট: 10 December 2024 15:59

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া:  ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড সংলগ্ন ড্রেনেজ ক্যানেল রোডের নাম পরিবর্তন করে প্রয়াত ফুটবলার শৈলেন মান্নার নামে করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিঘা রওনার আগে হাওড়া ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে হাওড়ার জেলাশাসক দীপাপ প্রিয়াকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। 

এদিন ডুমুরজলা হেলিপ্যাডে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, "হেলিপ্যাড গ্রাউন্ড সংলগ্ন ড্রেনেজ ক্যানেল রোডের নাম পরিবর্তন করে প্রয়াত ফুটবলার শৈলেন মান্নার নামে করতে বলেছি। কারণ হাওড়ায় শৈলেন মান্নার নামে কোনও রাস্তা নেই। নাম পরিবর্তনের সঙ্গে জায়গাটার সৌন্দর্যায়ণ করতে বলেছি। সেল্ফহেল্ফ গ্রুপের মহিলাদের কিছু দোকান দিয়েও সাজানো যেতে পারে।"

এদিন দুপুরেই দিঘায় পৌঁছন মুখ্যমন্ত্রী। ওল্ড দিঘাতেই থাকার কথা রয়েছে তাঁর। এই সফরে দিঘার জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শন ও এই নিয়ে মন্দির নির্মাণকারী সংস্থা হিডকোর আধিকারিকদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। আবাস যোজনার বাড়ির জন্য দিঘা লাগোয়া দুটি গ্রামেও যেতে পারেন মুখ্যমন্ত্রী। যেতে পারেন মেরিন ড্রাইভ দিয়ে মন্দারমনি। এছাড়াও রথের সময় মাসির বাড়ি যাওয়ার যে পথ তৈরি হয়েছে সেটাও ঘুরে দেখবেন বলে জানা যাচ্ছে। 


```