Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

ভক্ত সেজে তারকেশ্বরের ভিড়ে মোবাইল চুরি, বাস থামিয়ে অভিযুক্তকে ধরল পুলিশ 

মঙ্গলবার সকালে একটি তীর্থযাত্রী বোঝাই বাস হুগলির তারকেশ্বর থেকে বিহারের রাজগীর যাচ্ছিল।

ভক্ত সেজে তারকেশ্বরের ভিড়ে মোবাইল চুরি, বাস থামিয়ে অভিযুক্তকে ধরল পুলিশ 

ধৃত ব্যক্তি

শেষ আপডেট: 30 July 2024 17:41

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: শ্রাবণ মাসে ভক্তদের ভিড় উপচে পড়েছে তারকেশ্বর মন্দিরে। এই ভিড়ে ভক্ত সেজেই চলছিল পরের পর চুরি। এবার গ্রেফতার করা হল অভিযুক্ত যুবককে। ধৃতের নাম লক্ষ্মণ ভাট। বাড়ি পশ্চিম বর্ধমানের বারাবনির চরণপুরে। লক্ষ্মণের কাছ থেকে উদ্ধার হয় ২২ টি মোবাইল ফোন। 

মঙ্গলবার সকালে একটি তীর্থ যাত্রী বোঝাই বাস হুগলির তারকেশ্বর থেকে  বিহারের রাজগীর যাচ্ছিল। পূর্ব বর্ধমানের রায়না থানার পুলিশের কাছে খবর  ছিল বাসের মধ্যে দুজন যুবক প্রচুর সংখ্যক চোরাই মোবাইল নিয়ে যাচ্ছে। আরামবাগ বর্ধমান ৭ নম্বর রাজ্য সড়কের সেহেরাবাজার কাছে জামুইঢালে বাসটিকে আটকায় সেহেরাবাজার ফাঁড়ির পুলিশ। বাসে উঠে তল্লাশি করার সময় এক যুবক পালিয়ে যায়। একজনকে পাকড়াও করতে সমর্থ হয় পুলিশ। ধৃত লক্ষ্মণ ভাটের কাছ থেকে ২২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ তাকে গ্রেফতার করেছে।

এসডিপিও (দক্ষিণ) অভিষেক মণ্ডল বলেন, "ধৃতের কাছ থেকে মোট ২২ টি মোবাইল ফোন উদ্ধার হয়। তার মধ্যে ২০ টি স্মার্ট ফোন আর দু'টি কি-প্যাড মোবাইল ফোন। বাসে ছিল দুজন। একজন বাস থামতেই নেমে পালিয়ে যায়। তারকেশ্বরে শ্রাবণী মেলায় প্রচুর মানুষের সমাগম হয়। সেখানে ভিড়ে মধ্যে এরা মোবাইল চুরি করে। ধৃত লক্ষ্মণ ভাটকে এদিনই বর্ধমান আদালতে তোলা হয়।"


```