Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

এবার কোন্নগরে পুজোর অনুদান বয়কট! রাস্তায় মাইক নিয়ে প্রচার

"উৎসব পরে আসে, আগে আমাদের সম্মান। আমরা নারী, আমরা বাইরে কাজ করি বা বাড়িতে থাকি আমাদের সম্মানের সঙ্গে পরিবারের সম্মানও জড়িয়ে থাকে।"

এবার কোন্নগরে পুজোর অনুদান বয়কট! রাস্তায় মাইক নিয়ে প্রচার

কোন্নগরে পুজোর অনুদান বয়কট

শেষ আপডেট: 25 August 2024 13:34

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পুজোর সরকারি অনুদান নেবে না বলে আগেই জানিয়েছিল উত্তরপাড়ার তিনটি পুজো। এবার কোন্নগর মাস্টারপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি পল্লীবাসীদের সভা ডেকে সিদ্ধান্ত নিয়েছে আরজি করের ঘটনার প্রতিবাদে পুজো অনুদান বয়কট করবে তারা। টোটোয় মাইক বেঁধে ফ্লেক্স ছাপিয়ে রীতিমতো সেই কথাই প্রচার করলেন পুজো কমিটির সদস্যরা।

পুজো কমিটির সদস্য সোমা চক্রবর্তী বলেন, "উৎসব পরে আসে, আগে আমাদের সম্মান। আমরা নারী, আমরা বাইরে কাজ করি বা বাড়িতে থাকি আমাদের সম্মানের সঙ্গে পরিবারের সম্মানও জড়িয়ে থাকে। সেই জায়গাটাতেই আঘাত আসছে। প্রথমে দোষীর শাস্তি চাই। আগে মানুষ হিসেবে সেই মর্যাদা সেই মূল্যটা পাই। আগে আমাদের নিরাপত্তা। তারপর উৎসব। অনুদান বয়কট করে আমরা সেই প্রতিবাদই করছি। আগে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।"

সদস্য কমল মুখোপাধ্যায় বলেন, "আমাদের পুজো কমিটির মিটিং হয়েছিল। সেখানে একজনও অনুদান নেওয়ার পক্ষে ছিলেন না। তাই সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরজি করের ঘটনার প্রতিবাদে আমরা অনুদান বয়কট করব।সরকার যদি পরেরবার অনুদান না দিতে চায় তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা অনুদানের ওপর ভরসা করে পুজো করি না। প্রায় ৩৫০ পল্লীবাসী আছে আমরা পুজো হয়ে যাবে। কিন্তু আগে এই ঘটনার বিচার চাই।

আরজি কর কাণ্ডে দোষীর শাস্তি চেয়ে প্রবাদ মিছিল হচ্ছে। নাগরিক সমাজ নারী সম্মান রক্ষা নিয়ে সরকারের দিকে একাধিক প্রশ্ন তুলেছেন। আর এই নিয়ে পুজো কমিটিগুলি সরকারি অনুদান ফেরানো শুরু করেছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি পুজো কমিটি অনুদান নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে। এবার কোন্নগরের পুজো কমিটিও অনুদান নেবে না বলে জানিয়ে দিল। 


```