Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

শিবপুরে শুটআউট! দলীয় কার্যালয়ের সামনে তৃণমূলের যুব নেতাকে লক্ষ্য করে চলল একের পর এক গুলি

বুধবার রাত সাড়ে ১০ টা নাগাদ যুব নেতাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ।

শিবপুরে শুটআউট! দলীয় কার্যালয়ের সামনে তৃণমূলের যুব নেতাকে লক্ষ্য করে চলল একের পর এক গুলি

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 24 October 2024 08:29

দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকারে পার্টি অফিসের সামনে গুলিবিদ্ধ তৃণমূলের যুব নেতা। ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে হাওড়া পুরসভার ৩১ নম্বর ওয়ার্ড। তৃণমূলের যুব নেতার নাম আব্দুল কাদির।

বুধবার রাত সাড়ে ১০ টা নাগাদ যুব নেতাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগগুরুতর জখম অবস্থায় রাতেই তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, যুব তৃণমূল নেতার অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার রাতে হাওড়ার শিবপুরে দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিলেন আব্দুল। সেই সময় বাইকে চেপে তিন দুষ্কৃতী এসে যুব নেতাকে লক্ষ্য করে একের পর এক গুলি চালাতে শুরু করে। মুহূর্তের মধ্যে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। কমপক্ষে ৬ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ

গুলির আওয়াজ শুনে এলাকায় স্থানীয়রা জড়ো হতেই পরিস্থিতি বেগতিক বুঝে বাইক নিয়ে এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় আব্দুলকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করায় বলে খবর। দুষ্কৃতীদের সকলের মাথায় হেলমেট ও মুখ ঢাকা থাকার কারণে কাউকে শনাক্ত করা যায়নি বলে খবর।

তবে কী কারণে এমন ঘটনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যক্তিগত কোনও শত্রুতার জের নাকি এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক কোনও যোগাযোগ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এলাকার সিসিটিভি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি বলে খবর।

স্থানীয়রাই তড়িঘড়ি তৃণমূল নেতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যা। তৃণমূল নেতার শরীরে একাধিক গুলির আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে দুষ্কৃতীদের খোঁজ পেতে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। রাতে এমন ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।


```