Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বাবা ও সৎ মা খুন, চুঁচুড়া আদালতে ফাঁসির সাজা ছেলের

হুগলির মুখ্য সরকারি আইনজীবী শংকর গঙ্গোপাধ্যায় জানান, মামলার রায় শোনানোর সময় আদালত উল্লেখ করেন, একজন শিশুকে ছোটবেলা থেকে সর্বস্ব দিয়ে বড় করেন মা বাবা। তারপরেও ঠান্ডা মাথায় নৃশংসভাবে খুন করা হয়েছে তাঁদের। অপরাধীকে কঠিনতম সাজা দিয়ে সমাজের কাছে বার্তা দেওয়া প্রয়োজন।

বাবা ও সৎ মা খুন, চুঁচুড়া আদালতে ফাঁসির সাজা ছেলের

শেষ আপডেট: 30 July 2024 19:09

দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: গত বুধবার দোষী সাব্যস্ত করা হয়েছিল নীলকান্ত সাহাকে। আজ মঙ্গলবার চুঁচুড়া আদালতের প্রথম অতিরিক্ত দায়রা বিচারক সঞ্জয় শর্মা বাবা ও সৎ মাকে খুনের দায়ে ফাঁসির সাজা দিলেন নীলকান্তকে। 

হুগলির মুখ্য সরকারি আইনজীবী শংকর গঙ্গোপাধ্যায় জানান, মামলার রায় শোনানোর সময় আদালত উল্লেখ করেন, একজন শিশুকে ছোটবেলা থেকে সর্বস্ব দিয়ে বড় করেন মা বাবা। তারপরেও ঠান্ডা মাথায় নৃশংসভাবে খুন করা হয়েছে তাঁদের। অপরাধীকে কঠিনতম সাজা দিয়ে সমাজের কাছে বার্তা দেওয়া প্রয়োজন।

তিনি জানান, বলাগরের জিরাট স্টেশন রোডে রামকৃষ্ণ সাহার বাড়িতে ভাড়া থাকতেন চন্দ্রকান্ত এবং অঞ্জনা সাহা। চন্দ্রকান্তবাবুর দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন অঞ্জনা। চন্দ্রকান্তবাবুর পুত্র নীলকান্ত অন্যত্র থাকতেন। ২০২২ সালের ২৩ অগস্ট 
সন্ধেবেলা বাবা-মায়ের খোঁজে ওই ভাড়া বাড়িতে যায়। সেইসময় বাজারে গিয়েছিলেন বৃদ্ধ দম্পতি। বাবা-মাকে না পেয়ে সামনের সোনার দোকানে অপেক্ষা করতে থাকে নীলকান্ত। 

মুখ্য সরকারি আইনজীবী বলেন, "কিছুক্ষণ পরেই বাজার করে একটা ভারী ব্যাগ নিয়ে দুজনে ঘরে ফেরেন। সঙ্গে সঙ্গে তাঁদের উপর চড়াও হয় নীলকান্ত। একটি ধারালো ছুরি দিয়ে দুজনের গলার নলি কেটে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। চিৎকার শুনে প্রথমে বাড়িওয়ালা পরে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় চন্দ্রকান্তবাবুর। পরের দিন মারা যান অঞ্জনাদেবী।" 
 
এই খুনের ঘটনায় আদালতে মোট ২১ জন সাক্ষী দেন।  ঘটনাস্থলের পাশে যে গয়নার দোকানে নীলকান্ত অপেক্ষা করছিল সেই গয়নার দোকানের সিসি টিভি ফুটেজও অভিযুক্তকে দোষী সাব্যস্ত করতে বিশেষ সাহায্য করেছে বলে জানান সরকারি আইনজীবী। বিচারপ্রক্রিয়া শেষের পর গত বুধবার নীলকান্তকে দোষী সাব্যস্ত করে আদালত। এদিন ফাঁসির সাজা ঘোষণা করেন বিচারক। অভিযুক্তের আইনজীবী সুদীপ চৌধুরী জানান, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন তাঁরা।


```