Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বিয়ের ৩০ বছর পর স্ত্রীকে আগুনে পুড়িয়ে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড বলাগড়ের বৃদ্ধের

তাঁকে পাশে নিয়ে আদালতের মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলী জানান, ২০১৯ সালের ৭ জানুয়ারি বলাগড়ের বাসিন্দা বিশ্বজিৎ দাস(৬১) তার স্ত্রী চন্দনা দাস(৫৫)কে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেন।

বিয়ের ৩০ বছর পর স্ত্রীকে আগুনে পুড়িয়ে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড বলাগড়ের বৃদ্ধের

শেষ আপডেট: 8 April 2025 20:08

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বিয়ের ৩০ বছর পর স্ত্রীকে পুড়িয়ে খুনের দায়ে এক বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হল। 
চুঁচুড়া আদালতের দ্বিতীয় ফাস্ট ট্রাক কোর্টের বিচারক শুভ্রা ভৌমিক ভট্টাচার্য মঙ্গলবার এই খুনের মামলায় সাজা ঘোষণা করেন।

সরকারি আইনজীবী ছিলেন প্রশান্ত আগরওয়াল। তাঁকে পাশে নিয়ে আদালতের মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলী জানান, ২০১৯ সালের ৭ জানুয়ারি বলাগড়ের বাসিন্দা বিশ্বজিৎ দাস(৬১) তার স্ত্রী চন্দনা দাস(৫৫)কে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেন। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে মৃত্যুকালীন জবানবন্দিতে স্বামীকে দায়ী করেন ওই মহিলা। ৯ তারিখ মৃত্যু হয় চন্দনার।

তিনি বলেন, "বিয়ের দশ বছর পর থেকে শুরু হয় শারীরিক নির্যাতন। মদ্যপ অবস্থায় মারধর চলত। ঘটনার রাতে নিজের বাড়িতেই গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে দেয় বৃদ্ধ। তাদের বড় মেয়ে সরসী দাস বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বলাগড় থানায়। পুলিশ বিশ্বজিৎ কে গ্রেফতার করে তদন্ত শুরু করে। মামলায় মোট ১৯ জনের সাক্ষ্য নেওয়া হয়।"

গত ৫ এপ্রিল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। ৪৯৮ এ ধারায় ছয় মাস সশ্রম কারাদন্ড এক হাজার টাকা জরিমানা। অনাদায়ে একমাস জেল। ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম  কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছর কারাদন্ডের সাজা শোনায় আদালত।


```