Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নবান্ন অভিযানের আগে জোরদার নাকা চেকিং, বৈদ্যবাটিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার পাঁচ যুবক 

রবিবার রাতে নাকা চেকিং চলার সময় একটি চারচাকা গাড়িতে আসা পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ।

নবান্ন অভিযানের আগে জোরদার নাকা চেকিং, বৈদ্যবাটিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার পাঁচ যুবক 

শেষ আপডেট: 26 August 2024 15:34

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারের নবান্ন অভিযানে অশান্তির আশঙ্কা করছে পুলিশ। তাই আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। জেলায় জেলায় নাকা বসিয়ে চলছে পুলিশের নজরদারি। রবিবার রাতে নাকা চেকিং চলার সময় একটি চারচাকা গাড়িতে আসা পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। তাদের কাছে থেকে ২ টি নাইন এমএম পিস্তল ও ছ' রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শিবনাথ বিশ্বাস (৩৬) , সৌম সুরুল (৩৩), সুমিত দাস(২০) ,স্বস্তি দাস (৩০) , দীপক সিং(২৬)। এরা সবাই শ্রীরামপুরের বাসিন্দা। সোমবার ধৃতদের শ্রীরামপুর আদালতে পেশ করে পুলিশ। দশদিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। 

রবিবার রাতে বৈদ্যবাটির দীর্ঘাঙ্গী মোড়ে নাকাচেকিং চলছিল। এইসময়েই আটক করা হয় চারচাকা গাড়িটিকে। গাড়িতে তল্লাশি চালানোর সময় পালিয়ে যায় চালক। পাঁচ আরোহীর কাছ থেকে দুটি নাইন এমএম পিস্তল ও ছয় রাউন্ড কার্তুজ মেলে। এরপরেই ওই পাঁচজনকে গ্রেফতার করে শ্রীরামপুর থানায় নিয়ে আসা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে দুজনের বিরুদ্ধে আগে অপরাধের অভিযোগ আছে। আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতীরা কোথায় যাচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। 

রাত পোহালেই ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান। এই অভিযান ঘিরে অশান্তির আশঙ্কা করছে পুলিশ। এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার এদিনই সাংবাদিক বৈঠকে জানান,কিছু লোক গন্ডগোল করে ফায়দা তোলার চেষ্টা করছে। কালকের ভিড়ের মধ্যে কিছু দুষ্কৃতী মিশে গিয়ে ঝামেলা বাঁধানোর চেষ্টা করবে। সাধারণ মানুষের ভাবাবেগকে কাজে লাগিয়ে কেউ কেউ এসব করার চেষ্টা করবে। তাই সতর্ক রয়েছে পুলিশ। 


```