Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

চন্দননগর হাসপাতালের ওটিতে আগুন, দমকলের তৎপরতায় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে 

এদিন সকাল সাতটা দশ নাগাদ মহকুমা হাসপাতালের দোতলার মেন ওটি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। রোগীর পরিজন সে সময় যারা সেখানে ছিলেন, তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন

চন্দননগর হাসপাতালের ওটিতে আগুন, দমকলের তৎপরতায় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে 

শেষ আপডেট: 3 October 2024 11:18

দ্য় ওয়াল ব্যুরো, হগলি: বৃহস্পতিবার সকালে আচমকাই আগুন লাগে চন্দননগর হাসপাতালের অপারেশন থিয়েটারে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হননি।

এদিন সকাল সাতটা দশ নাগাদ মহকুমা হাসপাতালের দোতলার মেন ওটি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। রোগীর পরিজন সে সময় যারা সেখানে ছিলেন, তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। চিৎকার চ্যাঁচামেচি শুনে ছুটে আসেন হাসপাতালের কর্মীরা। ওটির পাশেই রয়েছে শিশু বিভাগ। তাই ভয়ে ছোটাছুটি শুরু হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল কর্মীরা। দমকলের একটি ইঞ্জিন এসেই আগুন নিয়ন্ত্রণ করে।

দমকলের আধিকারিকরা জানান, হাসপাতালের দোতলায় ওটি রুমের এসির ইলেকট্রিক কেবলে আগুন লাগে। আগুনের ভয়াবহতা না থাকলেও ধোঁয়া খুব বেশি ছিল। যে কারণে আতঙ্ক তৈরি হয়। ভিতরে ঢুকে মিনিট কয়েকের মধ্যেই সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

হাসপাতালের সুপার সন্তু ঘোষ জানিয়েছেন, চন্দননগর হাসপাতালে দুটি ওটি রুম আছে। পুরনোটায় আগুন লেগেছিল।এসি চালানোর পরই সেটা পুড়ে যায়। সে সময় ওটি চালু ছিল না। তাই কোনও সমস্যা হয়নি।


```