Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

এবার লক্ষ্য চো ইউ ও শিশাপাংমা, এপ্রিলেই দুটি আট হাজারি শৃঙ্গ জয় করতে যাচ্ছেন পিয়ালী বসাক

দু বছর আগে মাকালু ও অন্নপূর্ণা জয়ের পর এবার তাঁর লক্ষ্য চো ইউ ও শিশাপাংমা। চৌ ইউ-এর উচ্চতা ২৭০০০ ফুট।শিশাপাংমার উচ্চতা ২৬৩০০ ফুট।

এবার লক্ষ্য চো ইউ ও শিশাপাংমা, এপ্রিলেই দুটি আট হাজারি শৃঙ্গ জয় করতে যাচ্ছেন পিয়ালী বসাক

পিয়ালী বসাক

শেষ আপডেট: 12 March 2025 19:32

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আরও দুটি আট হাজারি শৃঙ্গ জয় করতে যাচ্ছেন এভারেস্ট জয়ী পিয়ালী বসাক (Piyali Basak)।কৃত্তিম অক্সিজেন ছাড়াই এই অভিযান শেষ করতে চান তিনি। ২০২২ সালের ২২ মে এভারেস্ট (Everest) জয় করেন চন্দননগরের পর্বতারোহী।

দু বছর আগে মাকালু ও অন্নপূর্ণা জয়ের পর এবার তাঁর লক্ষ্য চো ইউ (Cho Oyu) ও শিশাপাংমা (Shishapangma)। চৌ ইউ-এর উচ্চতা ২৭০০০ ফুট। শিশাপাংমার উচ্চতা ২৬৩০০ ফুট। এর আগে পিয়ালী আট হাজার মিটার উচ্চতার, মানাসুলু, ধৌলাগিরি, লোৎসে, অন্নপূর্ণা,মাকালু ও এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন। এছাড়া আরও সাতটি শৃঙ্গ জয় করেছেন যে গুলো আট হাজার মিটারের কম। এখনও পর্যন্ত তিনি পনেরো বার অভিযান করেছেন।

এর আগে একবার চৌ ইউ পর্বতের দক্ষিণ দিক থেকে চেষ্টা করেছিলেন। তুষার ঝড়ের জন্য তা সফল হয়নি। এবার চিন গিয়ে উত্তর দিক থেকে উঠবেন। আগামী ৭ এপ্রিল অভিযানে বেরোবেন পিয়ালী। দু মাস সময় লাগবে শেষ করতে।পরিবেশ ও বিশ্ব শান্তির বার্তা নিয়ে তাঁর এবারের অভিযান।

এতদিন অভিযানের খরচ মূলত ক্রাউড ফান্ডিং করে তুলতে হয়েছে পিয়ালীকে। এবারই প্রথম কর্পোরেট এগিয়ে এসেছে। একটি বেসরকারি ব্যাঙ্ক ২০ লক্ষ টাকা স্পনসর করেছে তাঁকে। দুটো শৃঙ্গে উঠতে চল্লিশ লক্ষ টাকা প্রয়োজন। তার জন্য ক্রাউড ফান্ডিং চলছে। অনেক সংগঠন সাধারণ মানুষ এগিয়ে এসেছেন পিয়ালীকে সাহায্য করতে।

পিয়ালীর মা স্বপ্না ও বাবা তপন বসাক প্রয়াত হয়েছেন এক বছরের মধ্যে। তারা সব সময় পিয়ালীকে উৎসাহ দিয়েছেন।পিয়ালীকে হাত ধরে পাহাড়ে নিয়ে যেতেন তাঁরা। মা বাবার অনুপস্থিতি ফাঁকা লাগছে বলেন পিয়ালী। তবে তাঁদের জন্যই আবার অভিযানে বের হবেন।

ইতিমধ্যে পাহাড় কন্যার শিরোপা পেয়েছেন তিনি।তাঁর চেষ্টা, অদম্য জেদ সবার কাছে দৃষ্টান্ত হতে পারে। শেষবার অভিযানে সাক্ষাৎ মৃত্যুমুখ থেকে ফিরতে হয়েছে তাকে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মাসাধিক কাল নেপালের কাঠমান্ডুর হাসপাতালে ভর্তি ছিলেন। এবারের অভিযানও যথেষ্ট কঠিন। তবে ভয় পান না পিয়ালী। পাহাড়ের চূড়ায় তাঁর অনায়াস বিচরণ।

পিয়ালী বলেন, "খুব ছোটবেলা থেকে পাহাড়ে চড়েছি। পাঁচ বছর বয়সে দৌড়াদৌড়ি করতাম পাহাড়ে। আমার অক্সিজেনের সাপোর্ট কম লাগে।এভারেস্ট অল্পের জন্য হয়নি। এবার অক্সিজেন ছাড়াই অভিযান শেষ করার চেষ্টা করব।"


```