Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

ছেলেধরা সন্দেহে মার ডানকুনিতে, তৃণমূলের অফিসে ঢুকিয়ে কোনওমতে অভিযুক্তকে বাঁচালেন কাউন্সিলর

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম পাপু ভাবা। বাড়ি অসমের নওগাঁওতে। কী কারণে তিনি অসম থেকে ডানকুনিতে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

ছেলেধরা সন্দেহে মার ডানকুনিতে, তৃণমূলের অফিসে ঢুকিয়ে কোনওমতে অভিযুক্তকে বাঁচালেন কাউন্সিলর

ডানকুনিতে অভিযুক্তকে তোলা হচ্ছে পুলিশের গাড়িতে। নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 13 July 2024 17:58

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: এবার ছেলেধরা সন্দেহে গণপিটুনি ডানকুনিতে। তবে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে তৃণমূলের পার্টি অফিসে ঢুকিয়ে দেন ডানকুনি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি। পরে পুলিশ এসে জনরোষ থেকে বাঁচিয়ে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলঘরিয়ার বাসিন্দা রাহুল পাত্র ডানকুনিতে এসেছিলেন আত্মীয় বাড়িতে। শনিবার দুপুরে আড়াই বছরের ছেলেকে নিয়ে ডানকুনি বাজারে গিয়েছিলেন। সেখানে একটি দোকান থেকে চিপস কিনে ছেলেকে দিতে গিয়ে দেখেন এক ব্যক্তি তার ছেলেকে কোলে তুলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। শিশুটির বাবা চেঁচামেচি শুরু করেন। লোক জড়ো হয়ে যায়। 

অভিযুক্ত ব্যক্তিকে ছেলেধরা সন্দেহ করে শুরু হয় মারধর। ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি খবর পেয়ে চলে আসেন। অভিযুক্তকে জনতার হাত থেকে বাঁচিয়ে কোনওমতে অফিসে ঢুকিয়ে দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই ব্যাক্তিকে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম পাপু ভাবা। বাড়ি অসমের নওগাঁওতে। কী কারণে তিনি অসম থেকে ডানকুনিতে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

কখনও চোর সন্দেহে, কখনও ছেলেধরা সন্দেহে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে গণপিটুনির ঘটনা। পুলিশের পক্ষ থেকে বারবার সচেতন করা হলেও এই প্রবণতা বন্ধ করা যাচ্ছে না। শুক্রবার বর্ধমানে দু-দু'টি গণপিটুনির ঘটনা ঘটে। শনিবার ডানকুনি পুরসভার কাউন্সিলর শুভজিৎবাবু নিজে উদ্যোগী না হলে এখানেও বড় কোনও ঘটনা ঘটে যেতে পারত বলে মনে করছে পুলিশ। 


```