Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বোনের হয়ে মাধ্যমিক পরীক্ষার্থী দিতে এসে ধরা পড়ল কলেজ পড়ুয়া দিদি

জানা গেছে, কুমিরমরা আর কে এন হাইস্কুলের এক ছাত্রীর হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন তার দিদি। পরীক্ষার হলে থাকা পর্যবেক্ষক জানতে পারেন পরীক্ষার্থী ভুয়ো।

বোনের হয়ে মাধ্যমিক পরীক্ষার্থী দিতে এসে ধরা পড়ল কলেজ পড়ুয়া দিদি

শেষ আপডেট: 10 February 2025 17:46

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সোমবার শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এদিন সকালে চণ্ডীতলা গরলগাছা গার্লস হাইস্কুলে এক পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয় পরীক্ষকের। অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে মুখের অমিল থাকায় সন্দেহ হয়েছিল তার।  ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তিনি। তারপরেই বেরিয়ে আসে আসল সত্য।

জানা গেছে, কুমিরমরা আর কে এন হাইস্কুলের এক ছাত্রীর হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন তার দিদি। পরীক্ষার হলে থাকা পর্যবেক্ষক জানতে পারেন পরীক্ষার্থী ভুয়ো। তারপরেই তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে নিয়ে যায় চণ্ডীতলা থানার পুলিশ।

মাধ্যমিক পরীক্ষার এমারজেন্সি রেসপন্স টিমের দায়িত্বপ্রাপ্ত কৌশিক শীল চণ্ডীতলা থানায় এসে জানান, গরলগাছা গার্লস হাইস্কুলে পরীক্ষা ছিল কুমিরমরার আরকেএন হাই স্কুলের ছাত্রীদের। সেখানেই এক ছাত্রীর হয়ে তার দিদি পরীক্ষা দিতে ঢুকে পড়ে। তিনি বলেন, "ইনভিজিলেটর যিনি ছিলেন তিনি অ্যাডমিট কার্ড মেলাতে গিয়ে দেখেন ছবির সঙ্গে মুখের মিল নেই। তখনই ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় পরীক্ষার্থীর হয়ে তার দিদি পরীক্ষা দিতে এসেছে। তারপর পুলিশকে জানানো হয়। শিক্ষা দফতর এবং মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকদেরও জানানো হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি বিষয়টাকে ধরা গেছে। এবং যা আইনানুগ ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া হয়েছে।"

হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে খবর, শিক্ষা দফতর থেকে নির্দিষ্ট করে অভিযোগ দায়ের হওয়ার পরেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


```