Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

রেজিস্ট্রি চিঠিতে এলাকায় পুকুর ভরাটের খবর পেয়ে ছুটলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক

চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের কাছে তিনটি ছবি দিয়ে রেজিস্ট্রি চিঠিতে অভিযোগ জানান অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। সেই চিঠি পেয়ে বিধায়ক ঘটনাস্থলে ছুটে যান।

রেজিস্ট্রি চিঠিতে এলাকায় পুকুর ভরাটের খবর পেয়ে ছুটলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক

বিধায়ক অসিত মজুমদার

শেষ আপডেট: 12 April 2025 18:49

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ব্যান্ডেলে পুকুর ভরাট হচ্ছে। রেজিস্ট্রি চিঠিতে সেই খবর পেয়ে ছুটলেন বিধায়ক। ব্যবসায়ী সমিতিকে নির্দেশ দিলেন থানায় অভিযোগ করতে। নিজেও অভিযোগ করবেন বলে জানালেন।

ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের ব্যান্ডেল চৌমাথার পাশে একটি গ্যাস গোডাউনের সামনে পুকুর ভরাট হচ্ছে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের কাছে তিনটি ছবি দিয়ে রেজিস্ট্রি চিঠিতে অভিযোগ জানান অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। সেই চিঠি পেয়ে বিধায়ক ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় পঞ্চায়েত প্রধান উপপ্রধানকে ডাকেন। দেখা যায় পুকুরপাড়ের বেশ কিছুটা অংশ ভরাট করা হয়েছে।

বিধায়ক বলেন, "পরিবেশের ভারসাম্য নষ্ট হয় জলাশয় ভরাট করলে। তাই যেখানে জলাশয় বা পুকুর ভরাটের অভিযোগ আসে আমি ছুটে যাই। ব্যান্ডেলের জনবহুল এলাকায় পুকুর ভরাট হচ্ছে এর আগে কেউ অভিযোগ করেনি। এলাকার মানুষের আরও সচেতন হওয়া উচিত।" তিনি মনে করেন পুকুর ভরাট হচ্ছে এই খবর পেয়েও বিধায়ক যদি না আসতেন তাহলে সাধারণ মানুষ মনে করত বিধায়কের মদতেই এই পুকুর ভরাট হচ্ছে। যে অংশ ভরাট হয়েছে তা আবার আগের অবস্থায় ফিরিয়ে দিতে উদ্যোগ নেন বিধায়ক।

পুকুর ভরাটের ব্যাপারে অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় মিষ্টান্ন ব্যবসায়ী গৌরাঙ্গ দেবনাথের বিরুদ্ধে। গৌরাঙ্গ দেবনাথ বলেন, "পুকুরপাড়ের ৪৮০ স্কোয়ার ফিট জমি আমি মালিকের থেকে কিনেছি। স্থানীয় ব্যবসায়ীরা সেখানে প্লাস্টিক আবর্জনা ফেলে বেশ কিছুটা অংশ বুঝিয়ে দিয়েছিল। আমি রাবিশ ফেলে সেই জায়গাটা সমান করেছি। এটাই আমার ভুল হয়েছে। দ্রুত ভরাট হওয়া জায়গা আগের অবস্থা ফিরিয়ে দেব।"

ওই ব্যবসায়ীর পাল্টা অভিযোগ, তিনি স্থানীয় একজনকে কয়েক লাখ টাকা ধার দিয়েছিলেন, সেই টাকা চাওয়াতেই তার বিরুদ্ধে এই ধরণের একটা চক্রান্ত করা হয়েছে।


```