Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ডাকাতদের হাতে ছেলের খুনের তত্ত্ব খারিজ করল ময়নাতদন্তের রিপোর্ট, চন্দননগরের ঘটনায় অন্য মোড়

চন্দননগরের কুণ্ডুঘাটের হাড়হিম করা ঘটনায় চাঞ্চল্য। মৃত শিশুর পরিবারের দাবি ছেলেকে শ্বাসরোধ করে খুন করেছে ডাকাতরা। আলমারি খোলা, টাকা-গয়না লুঠ হয়েছে বলেও দাবি।

ডাকাতদের হাতে ছেলের খুনের তত্ত্ব খারিজ করল ময়নাতদন্তের রিপোর্ট, চন্দননগরের ঘটনায় অন্য মোড়

তদন্তে পুলিশ

শেষ আপডেট: 5 December 2024 22:25

দ্য ওয়াল ব্যুরো: মা কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন। সেই সময় বাড়িতে একাই ছিল ৬ বছরের নিখিল। টিভি দেখছিল। মা ফিরে এসে দেখেন ছেলের গায়ে কম্বল চাপা। ভেবেছিলেন ঘুমোচ্ছে। কিন্তু দিদি ফিরে এসে গায়ে হাত দিতেই বোঝেন মারা গেছে ভাই।

চন্দননগরের কুণ্ডুঘাটের হাড়হিম করা ঘটনায় চাঞ্চল্য। মৃত শিশুর পরিবারের দাবি ছেলেকে শ্বাসরোধ করে খুন করেছে ডাকাতরা। আলমারি খোলা, টাকা-গয়না লুঠ হয়েছে বলেও দাবি।

যদিও ডাকাতদের হাতে সন্তানের খুনের তত্ত্ব খারিজ করল শিশুর দেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। চন্দননগরে শিশুর রহস্যমৃত্যুর ঘটনায় পুলিশের দাবি, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের প্রমাণ মেলেনি। তদন্তে ডাকাতির অভিযোগেরও সত্যতা মেলেনি কোনও। শুধু তা-ই নয়, মায়ের কথাতেও অসঙ্গতি রয়েছে বলেই ইঙ্গিত চন্দননগরের পুলিশ কমিশনার (সিপি) অমিত পি জাভালগির।

প্রসঙ্গত, বুধবার নিখিলের বাবা কাজে গেছিলেন। শিশুর দিদিকে স্কুল থেকে আনতে যান মা। পরিবারের দাবি, সেই সময়ই টেলিভিশনে কার্টুন দেখছিল নিখিল। মা ভেবেছিলেন ছেলে ঘুমোচ্ছে। দিদিই বুঝতে পারে ভাই আর বেঁচে নেই।

নিখিলের মায়ের দাবি সেই সময় আলমারি ভাঙা ছিল। টাকা-গয়না লুঠ হয়েছে। ডাকাতি করতে এসে শিশুকে খুন করা হয়েছে বলে অভিযোগ তাঁর। কীভাবে মৃত্যু, জানতে আজ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে শিশুর দেহের ময়নাতদন্ত হবে। 

পুলিশ প্রাথমিক তদন্তে দেখেছে, ছ'বছরের নিখিলের গায়ে একটিও আঘাতের চিহ্ন ছিল না। কেবল দেহ কম্বল দিয়ে ঢাকা ছিল। সেক্ষেত্রে শ্বাসরোধ করে খুনের সম্ভাবনাই দেখছে পুলিশ।

নিখিলের মা এদিন বলেন, 'ভুল আমারই, আমি ঘরের হ্যাজবল্টটা বাইরে দিয়ে টেনে যাইনি। ফিরে এসে দেখি কম্বল মুড়ি দেওয়া ছিল। তারপর দেখা যায় হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছে ছেলের'।


```