Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কারখানার মধ্যে যুবকের রক্তাক্ত দেহ, পুলিশের অনুমান টাকা নিয়ে গন্ডগোলের জেরে খুন

পুলিশসূত্রে জানা গেছে, টাকা পয়সার লেনদেন নিয়ে সহকর্মী অপর এক যুবক বছর কুড়ির ফোউম আনসারির সঙ্গে বৃহস্পতিবার রাতে কারখানার ভিতরেই বচসা বাঁধে।

কারখানার মধ্যে যুবকের রক্তাক্ত দেহ, পুলিশের অনুমান টাকা নিয়ে গন্ডগোলের জেরে খুন

হাওড়ার কারখানায় দেহ উদ্ধার

শেষ আপডেট: 31 January 2025 11:47

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: টাকা পয়সা নিয়ে বচসার জেরে এক যুবককে কুপিয়ে খুন করা হল বাঁকড়ার মণ্ডলপাড়ায়।জারজিস আনসারি নামে ওই যুবক মণ্ডলপাড়ার একটি চেয়ার কারখানায় কাজ করতেন। ওই কারখানার ভেতরেই তাকে কুপিয়ে খুন করা হয়। 

পুলিশসূত্রে জানা গেছে, টাকা পয়সার লেনদেন নিয়ে সহকর্মী অপর এক যুবক বছর কুড়ির ফোউম আনসারির সঙ্গে বৃহস্পতিবার রাতে কারখানার ভিতরেই বচসা বাঁধে। অভিযোগ, তখনই ফোউম জার্জিসকে হাত পা বেঁধে ধারাল অস্ত্র দিয়ে কোপায়। গুরুতর আহত অবস্থায় জারজিসকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

অন্যদিকে অস্ত্রের আঘাতে আহত হয় ফোউম আনসারিও। তাকে প্রথমে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপরেই ডোমজুড় থানার পুলিশ ফোউমকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জার্জিসকে ওই কারখানায় কাজে নিয়ে এসেছিল ফোউম। কিন্তু  জারজিস ঠিকমতো টাকা পয়সা পাচ্ছিল না। তা নিয়েই ফোউমের সঙ্গে বৃহস্পতিবার রাতে জারজিসের বচসা হয়। এরপরই ফোউম জার্জিসকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে ডোমজুড় থানা। 

জানা গিয়েছে, ওই কারখানাতেই থাকতো জারজিস ও ফোউম। বৃহস্পতিবার রাতে খবর শুনে ঘটনাস্থলে ছুটে যায় ডোমজুড় থানা ও বাঁকড়া ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে। মোতায়েন করা হয়েছে ব়্যাফ। সিল করে দেওয়া হয়েছে কারখানাটি। ঝাড়খণ্ডের বাসিন্দা জারজিস আনসারি  কিছুদিন  আগে এখানে কাজে আসে। এই ঘটনায় অন্য কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।


```