Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

রিষড়া রেলস্টেশনে সবুজ  ধ্বংস, অসংখ্য পাখির মৃত্যুতে উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা

পরের পর ডাল কাটা যাওয়ায় নিরাশ্রয় হয়ে পড়ে পাখিরা। বাসা ভেঙে নীচে পড়ে যায় অনেক পাখির শাবক। সদ্য ডিম ফুটে বেরিয়েছে তারা। চোখ না ফোটা, উড়তে না শেখা এই পাখির ছানাদের বেশিরভাগই মারা গিয়েছে।

রিষড়া রেলস্টেশনে সবুজ  ধ্বংস, অসংখ্য পাখির মৃত্যুতে উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা

গাছ কেটে ফেলায় বাসা ভেঙে মৃত্যু বহু পাখির শাবকের।

শেষ আপডেট: 30 July 2024 15:59

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: গত কয়েকদিন ধরে রিষড়া রেল স্টেশনের প্ল্যাটফর্মে প্রাচীন বট অশ্বত্থ গাছ কাটা শুরু হয়। শ'য়ে শ'য়ে শামুকখোল,পানকৌরি, বক ও কাকের বাস স্টেশনের এই গাছগুলোতে। পরের পর ডাল কাটা যাওয়ায় নিরাশ্রয় হয়ে পড়ে এই পাখিরা। বাসা ভেঙে নীচে পড়ে যায় অনেক পাখির শাবক। সদ্য ডিম ফুটে বেরিয়েছে তারা, চোখ ফোটেনি, এখনও উড়তে শেখেনি এই পাখির ছানাদের বেশিরভাগই মারা গিয়েছে।

খবর পেয়ে স্থানীয় পরিবেশপ্রেমীরা এসে পাখিদের বাঁচানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় বন দফতরকে। পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং বলেন, "রিষড়া স্টেশনে কতগুলো গাছ কাটা হয়েছে। সেই গাছে যেসব পাখির বাসা ছিল সেগুলো নষ্ট হয়েছে। অনেক পাখির ডিম নষ্ট হয়েছে। পাখির শাবকও মারা গেছে। ঘটনার তদন্তের জন্য প্রশাসনের কাছে অনুরোধ করব। কারণ পরিবেশে গাছপালা যেমন থাকবে পশুপাখিও থাকবে আবার মানুষও থাকবে। তাহলেই ভারসাম্য রক্ষা হবে।"

রিষড়ার পরিবেশ কর্মী সাবির আলি বলেন, "রেলের এই পদক্ষেপের নিন্দা করছি। গাছের ডাল কেটে ফেলার ফলে প্রচুর পাখি মারা গেল। গাছ আমাদেরও ছায়া দেয়। এভাবে গাছ কেটে পরিবেশ ধ্বংস করার প্রতিবাদ জানাচ্ছি আমরা। আমরা চাইছি রেল যেমন গাছ কেটেছে, আরও গাছ এখানে লাগাক। রিষড়ায় আরও অনেক সমস্যা আছে। আন্ডারপাস, লেবেল ক্রশিংয়ের সমস্যা আছে। সেগুলো নিয়ে ভাবনা নেই রেলের।"

এই ঘটনার প্রতিবাদে এলাকার পরিবেশপ্রেমী এবং পশুপ্রেমী সংগঠনগুলি সরব হয়েছে। রিষড়ার স্টেশন মাস্টারকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও নিয়েছেন তাঁরা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান,যে ঠিকাদার সংস্থা কাজ করছে তারা কেন এমন করল, তা দেখা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


```