Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

সিঙ্গুর লোকাল তুলে দেওয়ার প্রতিবাদে আন্দোলনে তৃণমূল, চক্রান্তের অভিযোগ বেচারামের

সিঙ্গুরের কৃষকদের আন্দোলনকে সম্মান জানিয়ে, সিঙ্গুরের রেল যাত্রীদের জন্য ২০০৯ সালে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এই লোকাল ট্রেন চালু করেছিলেন।

সিঙ্গুর লোকাল তুলে দেওয়ার প্রতিবাদে আন্দোলনে তৃণমূল, চক্রান্তের অভিযোগ বেচারামের

সিঙ্গুর স্টেশনে তৃণমূলের বিক্ষোভ

শেষ আপডেট: 31 December 2024 18:09

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সিঙ্গুর আন্দোলন লোকাল তুলে নেওয়ার প্রতিবাদে মঙ্গলবার সিঙ্গুর ১ নম্বর প্ল্যাটফর্মে অবস্থান-বিক্ষোভে সামিল হলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। ছিলেন হরিপালের বিধায়ক করবী মান্না। তৃণমূলে নেতা-কর্মীদের সঙ্গে সামিল ছিলেন রেল যাত্রীরাও। সিঙ্গুর আন্দোলন লোকালের যাত্রাপথ দীর্ঘ করে তারকেশ্বর পর্যন্ত করে দেওয়ার প্রতিবাদ জানান তাঁরা।

সিঙ্গুরের কৃষকদের আন্দোলনকে সম্মান জানিয়ে, সিঙ্গুরের রেল যাত্রীদের জন্য ২০০৯ সালে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এই লোকাল ট্রেন চালু করেছিলেন। কিন্তু বুধবার থেকে আর থাকছে না এই সিঙ্গুর আন্দোলন লোকাল।
তাই আন্দোলনে নামার ডাক দিলেন বেচারাম মান্না।

বেচারাম মান্না বলেন, "পূর্বরেলের পক্ষ থেকে ইতিমধ্যেই নোটিস দিয়ে জানানো হয়েছে সিঙ্গুর আন্দোলন লোকাল চলবে তারকেশ্বর পর্যন্ত। তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরবাসীর জন্য সিঙ্গুর আন্দোলন লোকাল দিয়েছিলেন। সিঙ্গুর একটি জনবহুল এলাকা। এই স্টেশন দিয়ে ৫২ টি গ্রামের মানুষ যাতায়াত করেন। সিঙ্গুর লোকাল থাকায় স্বচ্ছন্দে যাতায়াত করতে পারতেন তাঁরা। পূর্বরেল চক্রান্ত করে এই ট্রেনটিকে তারকেশ্বর পর্যন্ত নিয়ে যেতে চাইছে।" বুধবার সকালে সবাইকে সিঙ্গুর স্টেশনে হাজির হওয়ার জন্য ডাক দেন মন্ত্রী বেচারাম মান্না। 

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র অবশ্য জানান,যাত্রীদের চাহিদা আছে। সেই অনুযায়ী দুটি সিঙ্গুর লোকালের একটি তারকেশ্বর থেকে একটি হরিপাল থেকে চলবে। তাতে সিঙ্গুরের যাত্রীদেরও সুবিধা হবে। ট্রেন তুলে নেওয়া হয়নি।


```