Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

তৃণমূলের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কাপড় বিলি করছেন বিডিও! ভিডিও ভাইরাল হতেই হরিপালে বিতর্ক

মঙ্গলবার এই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়। দেখা যাচ্ছে হরিপালের বিডিও পারমিতা ঘোষ বস্ত্র তুলে দিচ্ছেন মানুষের হাতে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই পড়ে।

তৃণমূলের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কাপড় বিলি করছেন বিডিও! ভিডিও ভাইরাল হতেই হরিপালে বিতর্ক

তৃণমূলের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিডিও উপস্থিতিতে বিতর্ক

শেষ আপডেট: 5 November 2024 16:02

দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: সোমবার সন্ধ্যায় হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে হরিপাল লোক মঞ্চে ছট পুজো উপলক্ষে একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক করবী মান্না, মন্ত্রী বেচারাম মান্না সহ হরিপাল ব্লকের তৃণমূল নেতৃত্ব।

মঙ্গলবার এই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যাচ্ছে ওই অনুষ্ঠানে হরিপালের বিডিও পারমিতা ঘোষ উপস্থিত থেকে বস্ত্র তুলে দিচ্ছেন মানুষের হাতে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই পড়ে। শাসক দলকে নিশানা করে বিরোধীরা। হরিপাল ব্লকের সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদক মিন্টু বেড়া বলেন, "প্রশাসন ও তৃণমূল দলকে এক করে দেওয়ার চেষ্টা চলছে। হরিপালও তার ব্যতিক্রম নয়।হরিপাল ব্লক অফিস এখন তৃণমূলের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে।হরিপালের বিডিওর কাছে অনুরোধ নিরপেক্ষতা বজায় রেখে জনসাধারণের কল্যাণে কাজ করুন।"

তৃণমূল ব্লক নেতৃত্ব এ ব্যপারে মুখে কুলুপ এঁটেছে। তবে হরিপাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তৃণমূল নেতা বাবলু গায়েন বলেন, "গতকাল লোকমঞ্চে বস্ত্র বিতরণ অনুষ্ঠান ছিল। বিডিও সেখানে ছিলেন কিনা বলতে পারব না। মনে হচ্ছে পুরনো ভিডিও।" হরিপাল বিডিও পারমিতা ঘোষও সংবাদ মাধ্যমের সামনে নিরুত্তর ছিলেন।


```