Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

চলাচলের অযোগ্য ঝাঁপ পুকুরের রাস্তা, হুগলি-চুঁচুড়া পুরসভার এই ওয়ার্ডটিই শুধু বামেদের দখলে

খানাখন্দে ভরা ঝাঁপ পুকুরের রাস্তা চলাচলেরও অযোগ্য। কেউ অসুস্থ হয়ে পড়লে বা প্রসূতিদের নিয়ে হাসপাতালে যাওয়া একরকম অসম্ভব।

চলাচলের অযোগ্য ঝাঁপ পুকুরের রাস্তা, হুগলি-চুঁচুড়া পুরসভার এই ওয়ার্ডটিই শুধু বামেদের দখলে

ভাঙা রাস্তায় দুর্ভোগ। নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 26 July 2024 13:36

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: অটো-টোটো যেতে চায় না। খানাখন্দে ভরা ঝাঁপ পুকুরের রাস্তা চলাচলেরও অযোগ্য। কেউ অসুস্থ হয়ে পড়লে বা প্রসূতিদের নিয়ে হাসপাতালে যাওয়া একরকম অসম্ভব।

রাস্তায় বড় বড় গর্ত হয়ে রয়েছে। অল্প বৃষ্টিতেই জল জমে যায়। সেই জল জমে থাকে সারা বছরই। কারণ নিচু রাস্তায় নিকাশি নর্দমাও জলে ভরে থাকে। ভারী বৃষ্টি হলে বাসিন্দাদের বাড়িতে জল ঢুকে যায়। তখন আর কষ্টের সীমা থাকে না।ডানলপ জিটি রোড থেকে ঝাঁপপুকুর হয়ে সাহাগঞ্জ যাওয়ার প্রায় চার কিমি দুটি রাস্তাই বেহাল। এলাকার বাসিন্দারা তাঁদের কষ্টের কথা স্থানীয় কাউন্সিলর ও পুরসভাকে জানিয়েছেন একাধিকবার। কিন্তু সুরাহা হয়নি। 

হুগলি-চুঁচুড়া পুরসভার এক নম্বর ওয়ার্ডের ঝাঁপ পুকুরের রাস্তা এক কথায় চলাচলের অযোগ্য। বাসিন্দারা জানান, যানবাহন ঢুকতে চায় না, ঢুকলেও দুর্ঘটনার কবলে পরে। কোনও প্রসূতিকে হাসপাতালে বা ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া খুবই কষ্টকর।

হুগলি-চুঁচুড়া পুরসভার ৩০টি ওয়ার্ডের মধ্যে এক মাত্র এই একটি ওয়ার্ড বামেদের দখলে রয়েছে। বাকি ২৯ টি তৃণমূলের।এক নম্বর ওয়ার্ডের সিপিআইএম কাউন্সিলর বিপ্লব দাস বলেন, "ঝাঁপপুকুর এলাকার দুটি রাস্তা দিয়ে ব্যান্ডেল পঞ্চায়েত এবং পুরসভার এক ও দুই নম্বর ওয়ার্ডের মানুষজন যাতায়াত করেন। সেই রাস্তা বিপদজনক হয়ে রয়েছে। বিষয়টি পুরসভার বোর্ড মিটিংয়ে একাধিকবার জানানো হয়েছে। রাস্তাটা দ্রুত সংস্কার করা প্রয়োজন।"

পুরসভার পূর্ত দফতরের পুর-পারিষদ সৌমিত্র ঘোষ বলেন, "ওই অঞ্চলের মানুষ কষ্ট ভোগ করছেন, এটা জানি। আমরা গত বছর গিয়ে মাপজোখ করেছিলাম। প্যাচওয়ার্ক করা হয়েছিল। কিন্তু তাতে লাভ হয়নি। নিকাশি ব্যবস্থা ভালো না থাকায় রাস্তার উপর জল উঠে আবার রাস্তা খারাপ হয়। আমরা ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি। ওখানে পিচের রাস্তা করলে থাকবে না। তাই এই বর্ষাটা কেটে গিলেই আমরুত প্রকল্পের মাধ্যমে আমরা ওখানে ঢালাই রাস্তা তৈরি করব।"


```