Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

টিকিট কাটার লাইন নিয়ে ঝামেলায় অশান্ত ব্যান্ডেল স্টেশন, আক্রান্ত আরপিএফ 

অভিযোগ, টিকিট কাটার লম্বা লাইন পড়েছিল। সেখানে জায়গা রাখা নিয়ে অশান্তির সূত্রপাত। কয়েকজন যুবক লাইনে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি শুরু করে।

টিকিট কাটার লাইন নিয়ে ঝামেলায় অশান্ত ব্যান্ডেল স্টেশন, আক্রান্ত আরপিএফ 

ব্যান্ডেল স্টেশনে ভাঙচুর

শেষ আপডেট: 27 February 2025 18:19

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ব্যান্ডেল স্টেশনে টিকিট কাটার লাইনে দাঁড়ানো নিয়ে ঝামেলা। তা নিয়ে হুলস্থুল কাণ্ড বাঁধল স্টেশন (Bandel Station) চত্বরে। ঠেকাতে গিয়ে আক্রান্ত হল আরপিএফ(RPF)। 

অভিযোগ, টিকিট কাটার লম্বা লাইন পড়েছিল যাত্রীদের (railway passenger)। সেখানে জায়গা রাখা নিয়ে অশান্তির সূত্রপাত। কয়েকজন যুবক লাইনে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি শুরু করে। অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে তাঁরা। আরপিএফ কর্মীরা ছুটে এসে অবস্থা সামাল দিতে গেলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। আরপিএফের উপর চড়াও হয় তারা। জামা ধরে টানাটানি করে। মারধরও করে। 

গন্ডগোলের সময় টিকিট কাউন্টার ভাঙচুর করে তারা। ভাঙা কাচের টুকরোতে জখম হন একজন বুকিং ক্লার্ক। পরে আরপিএফের আরও কর্মীরা এসে পরিস্থিতি সামাল দেয়। ট্রেন বিভ্রাটে এদিন দিনভরই নাকাল হতে হয় হাওড়া-ব্যান্ডেল ও হাওড়া-বর্ধমান মেন শাখার যাত্রীরা। ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের মাঝে ওভারহেডের তার ছিঁড়ে গিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই বিপত্তি বাঁধে। আপ এবং ডাউন সব লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অফিস টাইমে এমন পরিস্থিতিতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। 

বেলা সাড়ে এগারোটার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও তবে দুপুর গড়ানোর পরেও ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। ট্রেন না পেয়ে যাত্রী বিক্ষোভ বাড়ছিল।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানান, রেলের টিকিটের রোল চেঞ্জ করার সময় উত্তেজিত হয়ে কিছু যুবক ভাঙচুর করে। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় একজন আরপিএফ জওয়ান আহত হন। 


```