Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

'আঙ্কলের ব্যাড টাচ', আড়াই বছরের শিশুর অভিযোগ ঘিরে উত্তাল হুগলির স্কুল, রক্ষী আটক

শিশুটির পরিবারের অভিযোগ, গত কয়েকদিন ধরে স্কুলে যেতে ভয় পাচ্ছিল শিশুটি। কেন স্কুলে যেতে চায় না জিজ্ঞেস করায় বলে স্কুলের এক আঙ্কল তাকে 'ব্যাড টাচ' করেছে।

'আঙ্কলের ব্যাড টাচ', আড়াই বছরের শিশুর অভিযোগ ঘিরে উত্তাল হুগলির স্কুল, রক্ষী আটক

স্কুলের সামনে বিক্ষোভ

শেষ আপডেট: 6 February 2025 15:24

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: স্কুলে যেতে ভয় পাচ্ছিল আড়াই বছরের মেয়ে। বারবার জিজ্ঞাসা করা হলে জানায়, স্কুলে আঙ্কল ব্যাড টাচ করেছে। এরপরই বৃহস্পতিবার স্কুলে চড়াও হন অভিভাবকরা। শুরু হয় প্রবল বিক্ষোভ। প্রিন্সিপালের স্বামীকে চড় থাপ্পড় মারা হয় বলে অভিযোগ। উত্তরপাড়া থানার পুলিশ অভিযুক্ত নিরাপত্তা রক্ষীকে আটক করে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনায় এদিন শোরগোল পড়ে হিন্দমোটরের একটি বেসরকারি নার্সারি স্কুলে।

শিশুটির পরিবারের অভিযোগ, গত কয়েকদিন ধরে স্কুলে যেতে ভয় পাচ্ছিল শিশুটি। কেন স্কুলে যেতে চায় না জিজ্ঞেস করায় বলে স্কুলের এক আঙ্কল তাকে 'ব্যাড টাচ' করেছে। এদিন স্কুলে গিয়ে অন্য অভিভাবকদের ঘটনার কথা জানায় শিশুটির পরিবার। এরপরই উত্তেজনা ছড়ায়। স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা হয়। প্রিন্সিপাল ও তাঁর স্বামী অভিভাবকদের বোঝানোর চেষ্টা করেন। অভিযোগ, তখনই অভিভাবদের একাংশ প্রিন্সিপালের স্বামীকে চড় থাপ্পড় মারতে শুরু করেন। সঙ্গে সঙ্গে অবশ্য পুলিশ এবং অন্য অভিভাবকরা তাকে সরিয়ে নিয়ে যায়।

প্রিন্সিপাল রিমি চৌধুরী বলেন, "স্কুলে বাচ্চাদের দেখাশোনা যারা করেন, তারা সবাই মহিলা। তাছাড়া সিসিটিভি ফুটেজে সেরকম কিছু দেখাও যায়নি। আমরা পুলিশকে সেই ফুটেজ দেখিয়েছি। কিন্তু যেহেতু অভিযোগ উঠেছে তাই নিরাপত্তারক্ষীকে পুলিশের হাতে তুলে দিয়েছি।"

যদিও অভিভাবকদের অভিযোগ, স্কুলের প্রিন্সিপাল বা স্টাফরা কেউ ছোটদের দিকে নজর দেয় না। না হলে একটা শিশুর সঙ্গে এমন আচরণ কেন করা হবে। একটা শিশু কখনও মিথ্যে কথা বলে না।" উত্তরপাড়া থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়ের হলে পকসো ধারায় মামলা রুজু করা হবে অভিযুক্তের বিরুদ্ধে।


```